1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

বিজয় দিবসে বুড়িচংয়ে এস এইচ ফাউন্ডেশন এর উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

মোঃ সাফি
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৪ বার পঠিত

“বাড়বে বুদ্ধি, বাড়বে বল, খাবার হবে রঙিন, সবজি ও দেশি ফল” এই স্লোগানকে সামনে রেখে বুড়িচং উপজেলার কামারখাড়া এলাকায় (বড়বাড়ি ) এস,এইচ ফাউন্ডেশন এর উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। ১৬ই ডিসেম্বর (শনিবার) সকাল ৯টা থেকে ঢাকা ও কুমিল্লার বিশিষ্ট চিকিৎসক দ্বারা দিনব্যাপী ফ্রী চিকিৎসা সেবা ও ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এস এইচ ফাউন্ডেশন এর সভাপতি ডাক্তার সাইফুল হক। এসময় বিশেষ অতিথি ছিলেন হাফেজা খাতুন এবং সাহিদা বেগম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম। অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন অনুষ্ঠানের সভাপতি ডাক্তার সাইফুল হক। ডাক্তার সাইফুল হক বলেন, আমার বাবার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে প্রতিবছর ১৬ই ডিসেম্বর এ ধরণের আয়োজন করে থাকি। ইনশাল্লাহ সামনের দিকে বিভিন্ন দিবসে আরো উন্নত ফ্রি চিকিৎসার এবং ওষুধ দেওয়ার ব্যবস্থা করব।এ সময় অতিথিরা বলেন, এস এইচ ফাউন্ডেশন এর উদ্যোগে প্রতিবছর ১৬ই ডিসেম্বর এমন একটি আয়োজন সত্যিই প্রশংসনীয়। এমন একটি অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে খুবই ভালো লাগছে। এস এইচ ফাউন্ডেশন গত ৫ বছর ধরে এরকম অনুষ্ঠান চালিয়ে যাচ্ছে। এবং আমরা আশা করি ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কাজ অব্যাহত থাকবে। এ সময় ক্যাম্পে নিউরোসার্জারি বিভাগ, শিশুরোগ বিভাগ, নাক কান গলা বিভাগ, শিশু সার্জারি বিভাগ, মেডিসিন বিভাগ, অর্থোপেডিক্স বিভাগ, স্কিনরোগ বিভাগ, চক্ষু বিভাগ, গাইনি বিভাগ, হৃদরোগ বিভাগ এবং ফিজিওথেরাপিসহ সর্বমোট দশটি বিভাগে বিভক্ত হয়ে ৩৩ জন অভিজ্ঞ ডাক্তার দ্বারা দিনব্যাপী উপজেলার প্রায় ৬ হাজার অসহায় মানুষের মাঝে ফ্রি চিকিৎসা ও ব্লাড গ্রুপিং এর ব্যবস্থা করেন এস এইচ ফাউন্ডেশন। এদিকে প্রতিবছর বিজয় দিবসে এমন আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী। তারা বলেন গত ৫ বছর ১৬ ডিসেম্বর এসএইচ ফাউন্ডেশন আমাদের জন্য ফ্রি চিকিৎসার ব্যবস্থা করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর