1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

বিকেএসপিতে জুলাই বিপ্লবে আহত ছাত্রদের বিশেষ প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠিত

শরীফ রিমন, ঢাকা
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ২০০ বার পঠিত

সাভারে বিকেএসপি’তে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ও বিকেএসপির পরিচালনায় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের আহত ছাত্রদের নিয়ে আয়োজিত বিশেষ ক্রীড়া প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এতে উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো: মাহবুব- উল- আলম। যুব ও ক্রীড়া সচিব প্রধান অতিথির বক্তব্যের প্রথমে জুলাই বিপ্লবে শহীদদের প্রতি সম্মান জানান এবং শহীদদের দেশের জন্য জীবন বিসর্জন থেকে শিক্ষা নিয়ে সবাইকে কাজ করার আহবান জানান।

‎বিগত সরকারের দমন-পীড়ণের বিরুদ্ধে জুলাই যোদ্ধাদের মহান আত্মত্যাগের বিষয়টি তুলে ধরে সচিব বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যূত্থানে আহতদের আত্মকর্মসংস্থানের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয় হতে বিকেএসপি পরিচালিত প্রশিক্ষণ ক্যাম্প ও যুবকদেরকে সেলফ ডিফেন্সের প্রশিক্ষণ নামের দু’টি প্রকল্প নেওয়া হয়েছে। তিনি বলেন, বিশেষ প্রশিক্ষণ ক্যাম্পটি প্রাথমিক পর্যায়ে তিনটি ক্রীড়া বিভাগ দিয়ে শুরু হলেও পরবর্তীতে আরও বড় পরিসরে করা হবে। এছাড়াও আহতদেরকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বিভিন্ন সেক্টরে পুনর্বাশিত করার পরিকল্পনার কথাও বলেন সচিব।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: মুনীরুল ইসলাম, জুলাই বিপ্লবের শহীদ জননী ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শামসি আরা জামান এবং তিন ফেডারেশনের সাধারণ সম্পাদকগণ। উল্লেখ্য, তিনটি ক্রীড়া বিভাগ আর্চারি, টেবিল টেনিস ও শ্যূটিং এ নির্বাচিত ৪ জন করে ১২ জনকে প্রথমে এক মাসের ফাউন্ডেশন ট্রেনিং দেয়া হবে। পরবর্তীতে তদেরকে আরও দুই মাসের নিবিড় প্রশিক্ষণ শেষে প্যারা অলিম্পিক বা স্পেশাল অলিম্পিকের জন্য প্রস্তুত করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর