1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

বিএমএসএফের কেন্দ্রীয় নেতা সাংবাদিক আব্দুল হামিদ খানের মৃত্যুতে শোক

টাইমস প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ৮৩ বার পঠিত

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)-এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল হামিদ খান আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার সকাল ১১টার দিকে রাজধানীর উত্তরা আহ্ছানিয়া মিশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি লিভারজনিত জটিলতায় ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য ভারতসহ দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

তার মৃত্যুতে বিএমএসএফের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর, সাধারণ সম্পাদক লায়ন মো. আবুল হোসেনসহ সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, আব্দুল হামিদ খান ছিলেন তৃণমূল সাংবাদিকদের অধিকার আদায়ে একজন নিবেদিতপ্রাণ সংগঠক। তার মৃত্যুতে সাংবাদিক সমাজ একজন সাহসী ও দায়িত্বশীল নেতাকে হারালো।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই সন্তানসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন। তিনি ২০১৩ সাল থেকে সাংবাদিকদের ১৪ দফা দাবি আদায় আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। কেন্দ্রীয় কমিটির পাশাপাশি তিনি গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেছেন।

সংগঠনের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে সকলের নিকট দোয়া চাওয়া হয়েছে। মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।

শুক্রবার বিকেলে গাজীপুরের বোর্ড বাজার এলাকায় তার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। এতে বিএমএসএফের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর