1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

বিএনপিকে ক্ষমতায় আনতে ঐক্যবদ্ধভাবে কাজ করুন: ড. রেদোয়ান আহমেদ

টাইমস প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৮ বার পঠিত

কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী, এলডিপির সাবেক মহাসচিব ও বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় আনতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকাল ৩টায় চান্দিনা উপজেলার মাধাইয়া মুক্তিযোদ্ধা স্মৃতি ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

ড. রেদোয়ান আহমেদ বলেন, কুমিল্লা উত্তর জেলা ও চান্দিনা উপজেলা এলডিপির কমিটি ইতোমধ্যে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। ওই কমিটির নেতাকর্মীরা তার সঙ্গেই বিএনপিতে যোগদান করেছেন। তিনি আরও বলেন, বিএনপির বর্তমান নেতৃত্বকে শক্তিশালী করতে এবং আগের সব মতানৈক্য ভুলে গিয়ে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

তিনি বলেন, “বিএনপিকে ক্ষমতায় আনতে হলে ঐক্যের কোনো বিকল্প নেই। তারুণ্যের প্রতীক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সবাইকে মিলেমিশে মাঠে কাজ করতে হবে।”

সাবেক এই প্রতিমন্ত্রী আরও বলেন, যারা তার সঙ্গে এলডিপি থেকে বিএনপিতে যোগদান করেছেন, তারা স্থানীয় বিএনপির নেতৃত্বের অধীনেই কাজ করবেন। পাশাপাশি বিএনপির নেতাকর্মীদের দায়িত্বশীলভাবে তার নির্বাচনী কার্যক্রম পরিচালনার আহ্বান জানান তিনি।

গণসংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুলতান মঈন আহমেদ রবিন, বিএনপি নেতা ও মহিচাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান একেএম সামছুল হক মাস্টার, মাধাইয়া মুক্তিযোদ্ধা স্মৃতি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আবুল কাশেম, মহিচাইল শহীদ জিয়াউর রহমান কলেজের অধ্যক্ষ মো. আবু তাহের, মোয়াজ্জেম হোসেন ভূইয়া, অধ্যাপক গিয়াস উদ্দিন ভূইয়া, বাতাঘাসী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহজাহান সিরাজ, চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম ভূইয়া, শাহ আলম, জামসেদ আহমেদ জাকি প্রমুখ।

উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ড. রেদোয়ান আহমেদ এলডিপির রাজনীতি থেকে পদত্যাগ করে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন এবং কুমিল্লা-৭ আসনে দলের মনোনয়ন লাভ করেন। বিএনপিতে যোগদানের পর এটি ছিল তার প্রথম নির্বাচনী এলাকা সফর।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর