1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

বাংলাদেশে পঁচা রাজনীতির বন্দোবস্ত আর চলতে দেওয়া হবে না: ডা. শফিকুর রহমান

দাউদকান্দি প্রতিনিধি (কুমিল্লা)
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬
  • ১৩৭ বার পঠিত

বাংলাদেশে আর পঁচা রাজনীতির বন্দোবস্ত চলতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, পঁচা রাজনীতিকে লালকার্ড দেখাতে হবে এবং বৈষম্যহীন, শান্তি ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে হবে।

শনিবার (৩১ জানুয়ারি) দুপুর দেড়টায় কুমিল্লার দাউদকান্দি উপজেলার ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের বিশ্বরোড সংলগ্ন মডেল মসজিদ কেন্দ্রীয় ঈদগাঁ মাঠে অনুষ্ঠিত ১১ দলীয় জোটের নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জনসভাটি আয়োজন করা হয় কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের সংসদ সদস্য প্রার্থী মনিরুজ্জামান বাহলুলের পক্ষে।

ডা. শফিকুর রহমান বলেন, অতীতে সংবিধানের দোহাই দিয়ে দেশের ১৮ কোটি মানুষের ওপর জুলুম চালানো হয়েছে। আগের সিন্ডিকেট ও চাঁদাবাজি এখনো বহাল রয়েছে। তিনি অভিযোগ করেন, লুটপাট করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে, যা আর মেনে নেওয়া হবে না।

তিনি আরও বলেন, দুর্নীতিবাজ ও মামলাবাজদের বিরুদ্ধে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়তে জনগণ আজ ঐক্যবদ্ধ হয়েছে। দেশে গণজোয়ার শুরু হওয়ায় একটি মহল দিশেহারা হয়ে উঠেছে। মায়েদের নিরাপত্তার প্রশ্নে তিনি কঠোর অবস্থানের কথা তুলে ধরেন।

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের সমান অধিকারের কথা উল্লেখ করে জামায়াত আমির বলেন, বাংলাদেশ মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সবার। সবাই মিলেমিশে ফুলের বাগানের মতো দেশ গড়বে। যোগ্যতা ও দেশপ্রেমের ভিত্তিতেই রাষ্ট্র পরিচালিত হবে।

তিনি বলেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে হলে সাহসী নেতৃত্ব প্রয়োজন, আর সেই সাহস জামায়াতে ইসলামীর রয়েছে। অতীতে জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও সাজানো বিচারের মাধ্যমে দমন-পীড়ন চালানো হলেও দলটি মাথানত করেনি বলেও দাবি করেন তিনি।

চাঁদাবাজি প্রসঙ্গে তিনি বলেন, যে দেশে সর্বত্র চাঁদাবাজি চলে সে দেশ কখনো সভ্য হতে পারে না। চাঁদাবাজি ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রয়োজনে খাদ্য ভাগাভাগি করে খাওয়া হবে, কিন্তু অন্যায় সহ্য করা হবে না।

স্বাস্থ্যসেবা প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, গর্ভবতী মা ও পাঁচ বছর বয়স পর্যন্ত শিশুদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে। অবসরপ্রাপ্ত নাগরিকদের চিকিৎসার দায়িত্ব রাষ্ট্র নেবে বলেও তিনি আশ্বাস দেন।

বক্তব্য শেষে তিনি কুমিল্লা-১ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী মনিরুজ্জামান বাহলুলের হাতে ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা তুলে দেন। এ সময় উপস্থিত জনতা উচ্ছ্বাস প্রকাশ করে স্লোগানে মুখর হয়ে ওঠে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর