1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

বন্যা পরিস্থিতির কারণে আগামী বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত করলো কুমিল্লা বোর্ড!

টাইমস প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ২৩১ বার পঠিত

কয়েকদিনের টানা ভারী বৃষ্টি ও উজান থেকে আসা পানির কারণে সৃষ্টি হওয়া বন্যায় প্লাবিত হয়েছে ফেনী ও নোয়াখালীর কয়েকটি উপজেলার বিভিন্ন এলাকা। ফলে চরম দুর্ভোগে পড়েছেন সেখানকার স্থানীয়রা। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে চলমান এইচএসসি পরীক্ষার বৃহস্পতিবার (১০ জুলাই) বিজ্ঞান বিভাগের পদার্থ বিজ্ঞানের ১ম পত্র ও ব্যবসায় শিক্ষা বিভাগের হিসাব বিজ্ঞান ও যুক্তিবিদ্যা ১ম পত্র বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ শামছুল ইসলাম। তিনি জানান, বন্যা পরিস্থিতির কারণে শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে পরীক্ষার উপযোগী পরিবেশ নেই। শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্টদের যাতায়াতেও দেখা দিয়েছে মারাত্মক সমস্যা। তাই মানবিক বিবেচনায় কুমিল্লা বোর্ডের সকল কেন্দ্রে চলমান এইচএসসি পরীক্ষা আগামীকাল বৃহস্পতিবার (১০ জুলাই) এর সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে। নতুন পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেয়া হবে বলেও জানান তিনি। কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে মোট ৬টি জেলার মধ্যে ফেনীতে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় এই সিদ্ধান্ত নিতে হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর