1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

ফেনীতে মুহুরী নদীর বাঁধ ভেঙ্গে ফুলগাজীর ছয়টি গ্রাম প্লাবিত

মহিউদ্দিন মহি খন্দকার
  • প্রকাশের সময় : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ১৫৭ বার পঠিত

ফেনির ফুলগাজীতে মুহুরী নদীর উত্তর বরইয়া এলাকায় বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে পড়েছে। ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং টানা বর্ষণের ফলে এই  বাঁধ ভেঙ্গে গেছে বলে জানিয়েছেন এলাকায় মানুষ। গত বুধবার রাতে অতিরিক্ত বৃষ্টি ও নদীর পানি বৃদ্ধির খবর পেয়ে ফেনী জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম ফুলগাজী ও পরশুরামে মুহুরী নদীর বাঁধ ভেঙ্গে যাওয়ার পূর্বেই পরিদর্শন করেছেন।

বৃহস্পতিবার বিকেলে পানি উন্নয়ন বোর্ডের  কুমিল্লা জোনের চীফ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। একই সঙ্গে ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহরিয়া ইসলাম উত্তর বরইয়া ও জগতপুরে মহুরি নদী বাঁধ নির্মাণ জন্য পরিদর্শন করেছেন। এ সময় উপস্থিত ছিলেন ফুলগাজী উপজেলা নির্বাহী প্রকৌশলী মোঃ আসিফ মাহমুদ ও ফুলগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল গোলাপ, সদস্য সচিব আবুল হোসেন। উপজেলা জামায়াতের আমির মোঃ জামাল উদ্দিনসহ আরও অনেকজন উপজেলা কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দরা।

‎স্থানীয়রা জানান, পানি ঢুকে বিভিন্ন বাড়িঘর ডুবে গেছে। রান্নাবান্না বন্ধ হয়ে গেছে এবং অনেকে বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছে। এ পরিস্থিতিতে দক্ষিণ বরইয়া, বিজয়পুর, বসন্তপুর, ফতেহপুর এবং বশিকপুর সহ আশপাশের বেশ কিছু এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ফুলগাজী বাজারেও পানি ঢুকে দোকানপাটের মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি পরশুরাম উপজেলাতেও নদীরপাড় দিয়ে লোকালয়ে পানি ঢুকে পড়েছে।

‎এ বিষয়ে ফেনী পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী আকতার হোসেন মজুমদার জানান, মুহুরী নদীর পানি এখনও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে বাঁধের বিভিন্ন স্থান ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। উত্তর বরইয়ায় একটি স্থানে বাঁধ ভেঙে পরিস্থিতি আরও গুরুতর হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর