ক্ষমতায় আসার আগ পর্যন্ত আমাদের বিপ্লব শেষ হয়নি, এখন ঘরে বসে থাকার সময় নয় বলে মন্তব্য করেছেন ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক। ১১ জুন (বুধবার) বিকালে ফেনী শহীদ সালাম স্টেডিয়ামের মাঠে আরফাত রহমান কোকো স্মৃতি সংসদ ফেনী জেলার সভাপতি মোঃ জাহিদুল আলম মজুমদার (ভিপি জাহিদ) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াকুব নবী। জেলা মহিলা দলের সভাপতি জুলেখা আক্তার (ডেজী), সাধারণ সম্পাদক জয়নব বানু, সাংগঠনিক সম্পাদক নুর তানজিলা রহমান, ফেনী জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন রিয়াদ পাটোয়ারী, ফেনী জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও পাঠক মেলা আমার দেশ এর আহ্বায়ক নজরুল ইসলাম চৌধুরী। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরফাত রহমান কোকো স্মৃতি সংসদ ফেনী জেলা কমিটির সদস্য জামাল উদ্দিন, জিল্লুর রহমান, দাউদ ইসলাম টিপু, নাসির ঈমাম ভুট্টো,মাঈন উদ্দিন সহ প্রবাসী মোঃ নুরুন্নবী প্রমূখ।