1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা: আশ্বাসে নয়, বাস্তবায়নের দাবি বিএমএসএফের

টাইমস প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ১২২ বার পঠিত

প্রবীণ সাংবাদিকদের জন্য অবসর ভাতা চালুর আশ্বাসকে সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রীর একটি প্রশংসনীয় উদ্যোগ হিসেবে উল্লেখ করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। তবে এ প্রকল্পের কার্যক্রম কবে থেকে শুরু হবে এবং কোন বয়সসীমার সাংবাদিকরা এ সুবিধা পাবেন—সে বিষয়ে সুনির্দিষ্ট নীতিমালা নির্ধারণের দাবি জানিয়েছেন তিনি।

আহমেদ আবু জাফর বলেন, অতীতের বিভিন্ন সরকারের মন্ত্রীদের আশ্বাস বাস্তবায়িত না হওয়ায় সাংবাদিকদের মধ্যে আস্থার সংকট তৈরি হয়েছে। ফলে এ উদ্যোগ দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি আরও বলেন, চলতি বছরেই জাতীয় গণমাধ্যম সপ্তাহকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার বিষয়টি সরকারকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত।

শনিবার (১৮ এপ্রিল) বিকেলে রাজধানীর বিজয়নগরে হোটেল অরনেটের বলরুমে বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের ত্রৈমাসিক সাধারণ সভায় ‘সরকারের অগ্রগতি ও গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি রাজু আলীম। অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আহসান উল্লাহ এবং স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের চেয়ারম্যান সাব্বির আহমেদ রনি।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক পরিষদের মুখপাত্র নজরুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ এডিটরস ফোরামের সভাপতি ওমর ফারুক জালাল, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি অশোক ধর এবং সাধারণ সম্পাদক আব্দুস সালাম।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রীড়া অধিকার পরিষদের সদস্য সচিব মো. দুলাল হোসেন, বিশ্ব ইজতেমা উদযাপন কমিটির সদস্য আলহাজ মনির হোসেন, বাংলাদেশ ইয়্যুথ রেভল্যুশনের তথ্য ও প্রচার উপ-কমিটির চেয়ারম্যান সায়েম ইসলাম টুটুল এবং সংগঠনের সাংগঠনিক সম্পাদক জহিরুল কাইয়ুম মিঠু।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর