1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

পোরশা উপজেলা বিএনপির সভাপতি মোজাম্মেল শাহ চৌধুরীকে সাময়িক বহিষ্কার

নওগাঁ প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ৯৭ বার পঠিত

নওগাঁর পোরশা উপজেলা বিএনপির সভাপতি মোজাম্মেল শাহ চৌধুরীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে জেলা বিএনপি। শনিবার (১৫ নভেম্বর) জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি জানানো হয়।
‎
‎চিঠিতে বলা হয়, দলের শীর্ষ নেতার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তার পদ স্থগিতসহ তাকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে দলীয় সব কর্মকাণ্ড থেকে বিরত থাকার এবং কোনো নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন নিশ্চিত করেছেন। তিনি নিজের ফেসবুক আইডি Ma… Ra… R… থেকেও বিষয়টি নিয়ে পোস্ট করেন।
‎
‎এ বিষয়ে জানতে চাইলে মোজাম্মেল শাহ চৌধুরী বলেন, তিনি কোনো শীর্ষ নেতার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা বা শৃঙ্খলাভঙ্গ করেননি। তাকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়নি বলে দাবি করেন তিনি। তার ভাষায়, “আমাকে তাড়াহুড়ো করে কীভাবে বহিষ্কার করা হলো, তা আমার জানা নেই। এখন পর্যন্ত আমাকে কোনো চিঠি দেওয়া হয়নি, এমনকি জেলার কোনো নেতা বিষয়টি নিশ্চিতও করেননি।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর