কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক নির্যাতিত সাংবাদিক দিবস ২০২৫। শনিবার (২ নভেম্বর) সাংবাদিক কল্যাণ পরিষদ, কুমিল্লার আয়োজনে কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও নির্যাতিত সাংবাদিকদের সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক কল্যাণ পরিষদ, কুমিল্লার সভাপতি ওমর ফারুকী তাপস। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি ও একাত্তর টিভির নিজস্ব প্রতিনিধি কাজী এনামুল হক ফারুক।
বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা, হয়রানি ও হত্যার ঘটনাগুলোতে প্রায়ই তদন্তে গাফিলতি দেখা যায় এবং অপরাধীরা শাস্তি থেকে রেহাই পায়। বিচারহীনতার এই সংস্কৃতি অপরাধীদের আরও উৎসাহিত করে। দেশের আলোচিত সাগর-রুনি হত্যা মামলার বিচার এখনও সম্পন্ন না হওয়া তার বড় উদাহরণ।
সাংবাদিক নেতৃবৃন্দ আরও বলেন, অনেক সময় হামলা বা নির্যাতনের পেছনে রাজনৈতিক ও প্রশাসনিকভাবে প্রভাবশালী ব্যক্তির সংশ্লিষ্টতা থাকে। তাঁদের প্রভাবের কারণে আইন প্রয়োগকারী সংস্থা ও বিচার প্রক্রিয়া নিরপেক্ষভাবে কাজ করতে পারে না, ফলে সাংবাদিকরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—
কুমিল্লা প্রেসক্লাবের সাবেক আহবায়ক ও দৈনিক শিরোনাম পত্রিকার সম্পাদক নীতিশ সাহা, দৈনিক বাংলার আলোড়ন পত্রিকার প্রধান সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, কুমিল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মানবজমিন পত্রিকার রিপোর্টার জাহিদ হাসান,
সাবেক সাধারণ সম্পাদক ও আমাদের সময় প্রতিনিধি সাইয়িদ মাহামুদ পারভেজ, ইনকিলাব স্টাফ রিপোর্টার সাদিক মামুন, সময় টিভির প্রতিনিধি বাহার রায়হান,
আজকের কুমিল্লা সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু।
এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- সমাজকণ্ঠ সম্পাদক জসিম উদ্দিন চাষী, ভোরের সূর্যদয় সম্পাদক এম ফিরোজ মিয়া, সাপ্তাহিক চলন সম্পাদক মাহাবুবুর রহমান, যমুনা টিভির ব্যুরো প্রধান রফিকুল ইসলাম চৌধুরী খোকন, প্রবীণ সাংবাদিক মোঃ শহীদুল্লাহ,
এখন টিভির ব্যুরো প্রধান খালেদ সাইফুল্লাহ,
শিরোনাম পত্রিকার প্রধান প্রতিবেদক মোতাহের হোসেন মাহাবুব, আমার দেশের প্রতিনিধি এম হাসান সহ অন্যান্যরা।
দিবসটির তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক কল্যাণ পরিষদ, কুমিল্লার সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন।
আলোচনা শেষে গত এক বছরে কুমিল্লায় হামলা, মামলা ও নির্যাতনের শিকার ১০ জন সাংবাদিককে ফুলের মালা পরিয়ে ও সম্মাননা ক্রেস্ট প্রদানের মধ্য দিয়ে সম্মানিত করা হয়।