নওগাঁর নিয়ামতপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে বৃক্ষ রোপন ও আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে। ২০ আগষ্ট বুধবার বিকেলে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নিয়ামতপুর উপজেলা শাখার আয়োজনে ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর র্যালির পূর্বে বৃক্ষ রোপন করা হয়। নওগাঁ জেলার স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক গোলাম মোস্তফা তাতু ও মোহাম্মদ আলম তাজের নেতৃত্বে আনন্দ র্যালিটি বের হয়ে নিয়ামতপুর বাজারে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের মোঃ হামিদুর ও আনোয়ার এর সভাপতিত্বে ও জেলা স্বেচ্ছাসেবক দলের মোহাম্মদ আলমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নিয়ামতপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ রফিকুজ্জামান লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের হামিদুর,আনোয়ার সহ বিভিন্ন ইউনিয়নের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন জাতীয়তাবাদের স্বেচ্ছাসেবক দল একটি সুশৃংখল সংগঠন। দেশের দুর্যোগময় সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর হাতে গড়া এই সংগঠন। এই সংগঠনে কোন চাঁদাবাজ সন্ত্রাসীর ঠাঁই হবে না। আরো বলেন, একটি কর্মী বিহীন দল নির্বাচনকে বাঁধাগ্রস্থ করতে নানা ধরণের ষড়যন্ত্র করছে। সকল নেতাকর্মীদের সজাগ দৃষ্টি রাখতে হবে। ধানের শীষের প্রচারনা প্রতিটি ঘরে পৌছে দিতে হবে।