1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

নিয়ামতপুরে তারেক রহমানের ৩১ দফা নিয়ে বিএনপির গণসংযোগ

নওগাঁ প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১১ বার পঠিত

‎বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ বাস্তবায়নের লক্ষ্যে নওগাঁর-১ (নিয়ামতপুর-সাপাহার-পোরশা) আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নিয়ামতপুরের সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমানের সহধর্মিনী ফরিদা বেগম গণসংযোগ ও পথসভা করেছেন। সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত নিয়ামতপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের  আশপাশের এলাকায় সকল পেশার শ্রেণীর মানুষের বাড়ি বাড়ি গিয়ে এই গণসংযোগ ও পথসভা করেন তিনি। এ সময় মোস্তাফিজুর রহমানের সহধর্মিনী ফরিদা বেগম বলেন, ‘‘তারেক রহমানের ঘোষিত ৩১ দফায় কৃষক-শ্রমিক, দিনমজুর-সহ সমাজের খেটে খাওয়া মানুষের ভাগ্য উন্নয়নের কথা রয়েছে।’’ তিনি আরও বলেন, ‘‘এই ৩১ দফার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, কোনো ব্যক্তি স্বৈরাচারী কায়দায় দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না।’’ তিনি জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন- আগামীতে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে। ধানের শীষে ভোট দিলে আগামীতে রাষ্ট্রনায়ক তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে সবার কাছে দোয়া চান। গণসংযোগ ও পথসভায় আরও উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহের নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর