1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

নওগাঁ-৬: বিশা ইউনিয়নে বিএনপির নির্বাচনী কর্মী সমাবেশ

আত্রাই প্রতিনিধি (নওগাঁ)
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ১৪৫ বার পঠিত

‎নওগাঁর আত্রাইয়ের বিশা ইউনিয়নে রবিবার বিকেলে নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের বিএনপির নির্বাচনী কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত এই সমাবেশে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উপস্থিতি ছিল।
‎
‎বিশা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির নওগাঁ-৬ আসনের মনোনীত প্রার্থী শেখ মো. রেজাউল ইলসাম রেজু। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই। ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করতে হবে। সাধারণ মানুষের অধিকার ফিরিয়ে আনা এবং এলাকার উন্নয়ন, শিক্ষা, কৃষি, স্বাস্থ্য খাতসহ সকল সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া আমার প্রধান অঙ্গীকার।”
‎
‎তিনি আরও বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধারের এই সংগ্রামে সকল তৃণমূল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে একসাথে কাজ করার আহ্বান জানাই। জনগণের আস্থা ও সমর্থনই আমাদের বিজয়ের মূল চাবিকাঠি।”
‎
‎সমাবেশে উপস্থিত ছিলেন রাণীনগর উপজেলা বিএনপির সভাপতি মো. ইসাহাক আলী, আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন, সাবেক বিএনপি নেতা আবদুল জলিল চকলেট, মান্নান সরদারসহ উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। সভায় দলের সকল অঙ্গ সহযোগী সংগঠনও সক্রিয়ভাবে অংশগ্রহণ করে।
‎
‎এই কর্মী সমাবেশের মাধ্যমে নওগাঁ-৬ আসনে বিএনপি নেতাকর্মীদের মধ্যে নির্বাচনী প্রস্তুতি আরও জোরদার এবং ধানের শীষ প্রতীকের জয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার বার্তা দেওয়া হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর