1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

নওগাঁ সরকারি কলেজে নির্বাচনী অলিম্পিয়াড ২০২৫ অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ২২২ বার পঠিত

গণতন্ত্র শক্তিশালীকরণ এবং তরুণ প্রজন্মের মধ্যে নাগরিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নওগাঁ সরকারি কলেজে অনুষ্ঠিত হয়েছে নির্বাচনী অলিম্পিয়াড ২০২৫। মঙ্গলবার (০৯ ডিসেম্বর) কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ আয়োজনের মূল স্লোগান ছিল— “সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ”।
‎
‎দি হাঙ্গার প্রজেক্ট–বাংলাদেশ এর আয়োজনে এবং সুজন–সুশাসনের জন্য নাগরিক, নওগাঁ জেলা কমিটির সহযোগিতায় আয়োজিত এই প্রতিযোগিতায় জেলার তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
‎
‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুজন-নওগাঁ জেলা কমিটির সভাপতি মোঃ মোফাজ্জল হোসেন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ মোকসেদ আলি।
‎
‎প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ রেজাউল করিম। এছাড়া সুজনের সহ-সভাপতি সাইফুল ইসলামসহ অন্যান্য বক্তারা গণতন্ত্র, ভোটাধিকার ও সুশাসন প্রতিষ্ঠা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা তুলে ধরেন। বক্তারা বলেন, জবাবদিহিতা, স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং অংশগ্রহণই একটি রাষ্ট্রের শাসনব্যবস্থার মূল ভিত্তি।
‎
‎অলিম্পিয়াডের মূল পর্বে ৫০ নম্বরের বহুনির্বাচনী প্রশ্নের মাধ্যমে প্রতিযোগীদের জ্ঞান যাচাই করা হয়। ফলাফলের ভিত্তিতে সেরা ১০ জনকে মেডেল, সার্টিফিকেট ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া সকল অংশগ্রহণকারীকে সনদপত্র দেওয়া হয়।
‎
‎পরীক্ষা শেষে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আয়োজনের মাধ্যমে তরুণদের মধ্যে ভোট ও নির্বাচনী প্রক্রিয়া নিয়ে ইতিবাচক মনোভাব আরও জোরদার হবে বলে আশা করেন আয়োজকরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর