1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

নওগাঁ শহরের ঘোষপাড়া মোড়ে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাইদুল ইসলাম হেলাল
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ২৪৮ বার পঠিত

নওগাঁ শহরের ঘোষপাড়া মোড়ে আজ শুক্রবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “ঐক্যবদ্ধ মানবিক বাংলাদেশ” শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সরদার সাইফুল ইসলাম সাজুর সঞ্চালনায় ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (অব.) ব্যবস্থাপক আলহাজ্ব মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন নওগাঁ জেলা বিএনপির সদস্য ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ হাসান তুহিন। এসময় প্রধান আলোচক তার বক্তব্যে বলেন- ৫৪ বছর আগে আমরা পেয়েছিলাম একটি মানচিত্র, একটি স্বাধীন পতাকা, একটি জাতীয় সংগীত। অথচ আজও আমরা সেই স্বাধীনতার পূর্ণ স্বাদ পাইনি। রাজনৈতিক ও সামাজিকভাবে মানুষ আজও বঞ্চিত। আমরা যারা জনগণের প্রতিনিধি হওয়ার কথা, অনেক সময় তারাই পরিণত হই নির্যাতক ও লুটপাটকারীতে। এই সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, বাংলাদেশ হবে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবার জন্য একটি মানবিক রাষ্ট্র। কেউ যেন জনগণকে ব্যবহার করে নিজেদের স্বার্থ হাসিল করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।”পুলিশ বাহিনী প্রভাবমুক্তভাবে কাজ করবে। সভায় বক্তারা বলেন, বর্তমানে দেশের রাজনৈতিক পরিস্থিতিতে একটি মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। অনুষ্ঠানটি আয়োজন করেন নওগাঁ দক্ষিণাঞ্চলের এলাকাবাসী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর