1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

নওগাঁ জুলাই যোদ্ধা সংসদের আহ্বায়ক ফিরোজ ও সদস্য সচিব আশিক

সাইদুল ইসলাম হেলাল
  • প্রকাশের সময় : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ১১৬ বার পঠিত

নওগাঁয় জুলাই যোদ্ধা সংসদ এর ৫৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন হয়েছে। এতে কমিটিতে জুলাই আন্দোলনে আহত ফিরোজ হোসেনকে আহ্বায়ক ও আহত আশিক রহমানকে সদস্য সচিব করা হয়েছে। শনিবার (৫ জুলাই) জুলাই যোদ্ধা সংসদের অফিসিয়াল ফেসবুক পেজে সংসদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আরমান শাফিন এবং সদস্য সচিব মাজহারুল ইসলাম আপন সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কমিটিতে সিনিয়র যুগ্ম-আহ্বায়ক পদে আশরাফুল ইসলাম, শহীদ রাসেল রানার বাবা মো. পিন্টু রহমানকে যুগ্ম-আহ্বায়ক, শহীদ আস সবুরের বাবা এনাম নাজেজ জাকিকে যুগ্ম-আহ্বায়ক, শহীদ শাকিল আনোয়ারের বাবা আবেদ আলীকে যুগ্ম-আহ্বায়ক, জুনাইদ হোসেন, জাকির হোসেন, আব্দুর রাজ্জাক, মোশাররফ হোসেনকে যুগ্ম-আহ্বায়ক করা হয়। এছাড়াও সিনিয়র যুগ্ম-সদস্য সচিব রাকিব হোসেন, যুগ্ম-সদস্য সচিব মনিরুল ইসলাম শামীম, নুসরাত জাহান জরি, সচিব আল নাফিজ, তামিম রেজা, শামিম হোসেন ও সরদার আলিউল মোত্তাকি। কমিটিতে শহীদ শেখ ফাহমিন জাফরের মা কাজী লুলুল মাখমিনকে মুখ্য সংগঠক, মোকাব্বের হোসেনকে সংগঠক, মুখপাত্র রফিকুল ইসলাম রনজু, সহ-মুখপাত্র আব্দুর রহমান এবং ফজলে রাব্বিকে সহ মুখপাত্র করা হয়েছে। সদস্যরা হলেন- জয়নুল আবেদীন, শহিদ মাহফুজ আলম শ্রাবণের বাবা মোশাররফ হোসেন, শহীদ বিপ্লব মণ্ডলের বাবা লুৎফর রহমান, শহিদ বায়েজিদ বোস্তামির মা বেনুয়ারা, শহিদ রিদোয়ান শরিফ রিয়াদের বাবা আহম্মদ উল্লাহ বাদল, বাদশা হোসেন, চাঁদ বাবু, জুলফিকার আলী, শামিম হোসেন, নাফিম ইসলাম নীল, রাজু হোসেন, নাফিউল ইসলাম, রুবেল হোসেন, শাহীন আলম, সজিব হোসেন, নাসির উদ্দিন, সাব্বির হোসেন, রিফাত তরফদার, ফারুক হোসেন ও মুমিনুল ইসলাম। নবগঠিত কমিটির আহ্বায়ক ফিরোজ হোসেন বলেন- জুলাইয়ের চেতনাকে ধারণ করে আগামীর বৈষম্যহীন রাষ্ট্র গঠনের জন্য কাজ করে যাবো। আমরা সরকারের কাছে দাবি জানাই এ গণঅভ্যুত্থানকে স্বীকৃতির জন্য দ্রুত জুলাই সনদ ঘোষণা করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর