1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

নওগাঁ ইউনাইটেড প্রেসক্লাবের নির্বাচনের তফসিল প্রকাশ, ভোট ১২ ডিসেম্বর

নওগাঁ প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১৪০ বার পঠিত

নওগাঁ ইউনাইটেড প্রেসক্লাব এর দুই বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটির নির্বাচনের তফসিল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। শুক্রবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনার নাজমুল হোসাইনের অনুমতিক্রমে নির্বাচন কমিশনার এডভোকেট শুভ্র সাহা ও সাংবাদিক সাদেকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নির্বাচনসূচি প্রকাশ করা হয়। আগামী ১২ ডিসেম্বর সংগঠনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
‎
‎বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচন কমিশন নির্বাচনী কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। প্রেসক্লাব এর মোট ২২ জন সদস্য সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদের নেতৃত্ব নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন।
‎
‎ঘোষিত তফসিল অনুযায়ী গুরুত্বপূর্ণ তারিখসমূহ হলো, ভোটার তালিকা প্রকাশ: ২১ নভেম্বর, ভোটার তালিকা সম্পর্কিত আপত্তি গ্রহণ ২২-২৩ নভেম্বর, অফিস চলাকালীন, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২৪ নভেম্বর, মনোনয়ন ফরম বিতরণ ২৫-২৬ নভেম্বর মনোনয়ন ফরম জমাদানের শেষ সময় ২৭ নভেম্বর, মনোনয়ন ফরম যাচাই-বাছাই ২৮ নভেম্বর, বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ ২৮ নভেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহার ২৯-৩০ নভেম্বর, পর্যন্ত চূড়ান্ত প্রার্থী তালিকা প্রতীকসহ প্রকাশ-১ ডিসেম্বর, ভোট গ্রহণ-১২ ডিসেম্বর ২০২৫, সকাল ৩ টা থেকে সন্ধ্যা সাড়ে ৬ টা এবং ফলাফল ঘোষণা ঐদিন রাত্রি ৮ টায় মাইডাস চাইনিজ রেস্টুরেন্ট, মুক্তির মোড়, নওগাঁয়।
‎
‎নির্বাচনকে ঘিরে প্রেসক্লাব সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। তফসিল ঘোষণার পর থেকেই সম্ভাব্য প্রার্থীরা ভোটারদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। নির্বাচন কমিশন জানিয়েছে-অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে তাদের পক্ষ থেকে সব প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর