1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

নওগাঁয় ১৪ দফা দাবি ও গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে সাংবাদিকদের শোভাযাত্রা

নওগাঁ প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৬৮ বার পঠিত

নওগাঁয় ১০ম জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং ১৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, নওগাঁ জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার সকালে এ কর্মসূচি পালিত হয়।

সকাল সাড়ে ১০টায় শহরের মুক্তির মোড় সংলগ্ন নওজোয়ান মাঠ থেকে শোভাযাত্রাটি শুরু হয়। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে আয়োজিত র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

শোভাযাত্রার মূল উদ্দেশ্য ছিল ১ থেকে ৭ মে পর্যন্ত পালিত ‘দশম জাতীয় গণমাধ্যম সপ্তাহ ২০২৬’-এর রাষ্ট্রীয় স্বীকৃতি আদায় এবং সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও সুরক্ষা নিশ্চিত করতে ঘোষিত ১৪ দফা দাবি বাস্তবায়ন। সাংবাদিক নেতৃবৃন্দ জানান, মফস্বল সাংবাদিকদের তালিকাভুক্তি, সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন এবং পেশাগত মানোন্নয়নে রাষ্ট্রীয় উদ্যোগ গ্রহণ এখন সময়ের দাবি।

গণমাধ্যম সপ্তাহের এই আয়োজনের মাধ্যমে দেশের সব স্তরের সাংবাদিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়। একইসঙ্গে শোভাযাত্রাটি মহান মে দিবসের চেতনার সঙ্গে সংহতি প্রকাশ করে শ্রমজীবী মানুষের অধিকারের পাশাপাশি সাংবাদিকদের ন্যায্য দাবিগুলোও তুলে ধরে।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বক্তারা অনতিবিলম্বে সাংবাদিকদের দাবি মেনে নিয়ে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করতে সরকারের প্রতি জোর আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর