1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

নওগাঁয় শিক্ষার্থীদের নিয়ে মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধবিরোধী সভায় পুলিশ সুপার

সাইদুল ইসলাম হেলাল (নওগাঁ প্রতিনিধি)
  • প্রকাশের সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৭৯ বার পঠিত

নওগাঁয় শিক্ষার্থীদের নিয়ে মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধবিরোধী সভায় পুলিশ সুপার

নওগাঁর বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নে শিক্ষার্থীদের অংশগ্রহণে মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) সকাল ১১টায় বদলগাছী উপজেলার কোলা ডিগ্রি কলেজে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

সভায় উচ্চ মাধ্যমিক ও স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন পুলিশ সুপার। তিনি বলেন, “মাদক একটি নীরব ঘাতক। এটি শুধু একজন মানুষকে নয়, তার পরিবার ও পুরো সমাজকে ধ্বংস করে দেয়।” এ সময় তিনি শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার পাশাপাশি অন্যদেরও সচেতন করার আহ্বান জানান।

বাল্যবিবাহ প্রসঙ্গে তিনি বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি এবং আইনের দৃষ্টিতে দণ্ডনীয় অপরাধ। শিক্ষার্থীদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন থাকার পাশাপাশি এ ধরনের অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার পরামর্শ দেন তিনি।

সোশ্যাল মিডিয়ার নিরাপদ ব্যবহার নিয়েও গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন পুলিশ সুপার। তিনি বলেন, অজ্ঞতা ও অসচেতনতার কারণে অনেকেই সাইবার অপরাধের শিকার হচ্ছেন। ব্যক্তিগত তথ্য, ছবি বা গুরুত্বপূর্ণ ডাটা শেয়ার করার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান তিনি। পাশাপাশি সাইবার নিরাপত্তা বিষয়ে মৌলিক ধারণা অর্জনের ওপরও গুরুত্বারোপ করেন।

মতবিনিময় পর্বে শিক্ষার্থীরা বিভিন্ন প্রশ্ন করলে পুলিশ সুপার সেগুলোর উত্তর দেন এবং বাস্তব অভিজ্ঞতার আলোকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পুরো অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত ও অংশগ্রহণমূলক। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের সচেতনতামূলক উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বদলগাছী থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমানের সঞ্চালনায় এবং কোলা আদর্শ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক গোলাম মোস্তাফার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি, মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাকসুদুর রহমান, প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর