1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

নওগাঁয় বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল

সাইদুল ইসলাম হেলাল (নওগাঁ প্রতিনিধি)
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৮০ বার পঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় নওগাঁয় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
‎
‎বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বাদ আছর নওগাঁ কেডি মোড়স্থ জেলা বিএনপি কার্যালয়ে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে জেলা ও উপজেলার বিভিন্ন অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
‎
‎দোয়া মাহফিল অনুষ্ঠানে বক্তব্য রাখেন— জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও নওগাঁ সদর আসনের বিএনপির মনোনীত প্রার্থী জাহিদুল ইসলাম ধলু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ভিপি রানা, জেলা কৃষক দলের সদস্য সচিব এটিএম ফিরোজ দুলু, পৌর কৃষক দলের সভাপতি এস এম রাশেদুল আলম সাজু।
‎
‎এছাড়াও বক্তব্য রাখেন— সদর উপজেলা কৃষক দলের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব আল মামুন সহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।
‎
‎বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের প্রতীক। দেশবাসীর দোয়া ও ভালোবাসায় তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে আশা প্রকাশ করেন তারা। একই সঙ্গে দেশবাসীর কাছে তাঁর সুস্থতার জন্য দোয়া কামনা করেন।
‎
‎শেষে বেগম জিয়ার দ্রুত আরোগ্য ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর