1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

নওগাঁয় অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে ১৪ বিজিবির প্রেস ব্রিফিং

সাইদুল ইসলাম হেলাল (নওগাঁ প্রতিনিধি)
  • প্রকাশের সময় : রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৮৫ বার পঠিত

নওগাঁয় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে প্রেস ব্রিফিং করেছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)।

রোববার (১ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৩০ মিনিটে পত্নীতলা ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত এই ব্রিফিংয়ে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা, প্রস্তুতি ও দায়িত্ব পালনের কৌশল সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, নির্বাচন চলাকালীন সময়ে সীমান্ত এলাকা ও গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে বিজিবি সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। যেকোনো ধরনের সহিংসতা, অনিয়ম, চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ও আইনবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।

বিজিবি কর্মকর্তারা জানান, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে স্থানীয় প্রশাসন, পুলিশ, র‌্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করা হচ্ছে। সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে এবং যেকোনো পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য বিজিবি প্রস্তুত রয়েছে।

এছাড়া সীমান্ত এলাকায় বিশেষ নজরদারি অব্যাহত থাকবে, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা নাশকতার ঘটনা না ঘটে। একই সঙ্গে ভোটাররা যেন নির্বিঘ্নে ও নিরাপদে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান তারা।

প্রেস ব্রিফিংয়ে বিজিবি কর্তৃপক্ষ আশাবাদ ব্যক্ত করে বলেন, এসব প্রস্তুতির ফলে সাধারণ জনগণ উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারবেন এবং নির্বাচনকে ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না।

এ সময় স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। পরে নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিজিবি কর্মকর্তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর