1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

নওগাঁর রানীনগরে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

নওগাঁ প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ২৮০ বার পঠিত

বাংলাদেশ সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রমের অংশ হিসেবে রবিবার (২৫ মে) সকালে নওগাঁর রানীনগর আবাদপুকুর উচ্চ বিদ্যালয়ে একটি ফ্রি চিকিৎসা কার্যক্রম পরিচালিত হয়েছে। এতে সেনাবাহিনী প্রধানের দিক নির্দেশনায় পরিচালিত এই চিকিৎসা কার্যক্রম ১১ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে ২৫ অ্যাম্বুলেন্স ও ৪ ইঞ্জিনিয়ার্সের উদ্যোগে এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। নওগাঁ অস্থায়ী সেনা ক্যাম্পের আয়োজনে পরিচালিত মেডিকেল ক্যাম্পটি পরিচালনা করেন লেফটেন্যান্ট কর্নেল মোঃ রকিব উদ্দীন মজুমদার  MCPS, DFM, AMC অধিনায়ক ২৫ ফিল্ড অ্যাম্বুলেন্স, লেফটেন্যান্ট কর্ণেল মোঃ মাহমুদুর রহমান PSC অধিনায়ক  ৪ ইঞ্জিনিয়ার্স দিক-নির্দেশনা হিসেবে কার্যক্রম বাস্তবায়িত হয়। বগুড়া মাঝিড়া সি এম এইচ এর বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানের মাধ্যমে অসহায় ও দরিদ্র শিশু, গাইনি, মেডিসিন, চক্ষু, ও চর্ম রোগীদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, ব্যবস্থাপত্র ও ওষুধ প্রদান করা হয়।

দিনব্যাপী  ক্যাম্পের প্রায় ২০০০ রোগের চিকিৎসা দেওয়ার টার্গেট করা হয়েছে। চিকিৎসা সেবা নিতে আসা স্থানীয় মাবিয়া বেগম বলেন, প্রত্যন্ত এলাকায় ভালো কোন ডাক্তার নেই। আমাদের আর্থিক অবস্থাও ততটা ভালো নই যে আমরা শহরে গিয়ে ভালো ডাক্তার দেখাবো। আজ সেনাবাহিনীর ডাক্তাররা আমাদের এলাকায় এসেছেন। সেই সুযোগে আমার সন্তানকে নিয়ে এসেছি। এখানে বিনামূল্য চিকিৎসা এবং ঔষধ দিচ্ছেন তারা। এই পর্যন্ত ৫৮০জন নারী-পুরুষ ও ছোট বাচ্চাদের বিনামূল্য বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকরা চিকিৎসা ও পরামর্শ এবং ওষুধ দিয়েছেন। সেনাবাহিনীর পক্ষ থেকে এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে গণমাধ্যমকে বিষয়টি জানানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর