1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

নওগাঁর মান্দায় ৫ দফা দাবিতে জামায়াতের বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নওগাঁ প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২২ বার পঠিত
বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁর মান্দা উপজেলা শাখার উদ্যোগে ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৬ সেপ্টেম্বর বিকাল ৫ ঘটিকায় উপজেলার প্রসাদপুর কোর্ট মসজিদ হতে এ বিক্ষোভ শুরু হয়ে বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চার মাথায় এসে সমাবেশে মিলিত হয়। উক্ত বিক্ষোভ মিছিল উত্তর সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা আমীর  মান্দা-৪ আসনে এমপি পদপ্রার্থী খন্দকার আব্দুর রাকিব।
তিনি বলেন পিআর পদ্ধতি ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। তিনি আরো বলেন, বাংলাদেশের ৭৩% মানুষ পিআর চাই। যারা পিআর বুঝতে চাই না তারা বাংলাদেশের উন্নয়ন চাই না। তিনি আরো বলেন, অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। ফ্যাসিস্টদের বিচার করতে হবে। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাজলিসুল মোফাসসিরীন নওগাঁ জেলা শাখার সভাপতি এবং আগামী উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মাওলানা মোস্তফা আল আমিন, উপজেলা আমীর মাওলানা আমিনুল ইসলাম, উপজেলা সেক্রেটারি  মাস্টার মোয়াজ্জেম হোসেন,সহকারী সেক্রেটারি মো ইলিয়াস খান, সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ আব্দুর রাকিব, যুব সভাপতি মোহাম্মদ আব্দুল মালেক, উলামা সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম, অফিস সেক্রেটারি হাফেজ আয়নাল হক, বায়তুল মাল সম্পাদক মোয়াজ্জেম হোসেন, শ্রমিক কল্যাণ সভাপতি মাহবুবুর রহমান, ব্যবসায়ী ফোরাম সভাপতি রাকিব চৌধুরী, শিবির সভাপতি মাহমুদুল হাসান, রোমান ইসলাম, শিবির নেতা ফাহিম ইসলাম, মানিক প্রমূখ নেতৃবৃন্দ।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর