1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

নওগাঁর মান্দায় হিসাবরক্ষণ অফিসে বিশেষ সেবা কার্যক্রম চালু

নওগাঁ প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ১৬৬ বার পঠিত

নওগাঁর মান্দা উপজেলায় হিসাবরক্ষণ অফিসে চার দিনব্যাপী বিশেষ সেবা কার্যক্রম চলছে। এ সেবা কার্যক্রম ১২ থেকে ১৫ মে পর্যন্ত চলমান থাকবে।বাংলাদেশ কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (সিএজি) কার্যালয় এর ৫২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চার দিনব্যাপী বিশেষ সেবা কার্যক্রম গ্রহণ করে। সেবা কার্যক্রমের মধ্যে রয়েছে পেনশনারগণের লাইফ ভেরিফিকেশন, লাইফ ভেরিফিকেশন অ্যাপ, ওয়ানস্টপ সার্ভিস, হেল্পডেস্ক, কলসেন্টার, ওয়েবসার্ভিস সম্পর্কে অবহিতকরণ, পারিবারিক পেনশন প্রক্রিয়াকরণ, পুন:স্থাপিত পেনশন প্রক্রিয়াকরণে প্রাপ্যতা ও করণীয়, প্রতিবন্ধী সন্তান ও এর প্রাপ্যতা এবং করনীয়, ইএফটি সংক্রান্ত, পেনশনারদের তথ্য সংশোধন, অনলাইনে সামারি বিল দাখিল ও তার ডকুমেন্ট, জিপিএফ হিসাব খোলা ও অগ্রিম গ্রহণ, অনলাইনে টিএ ডিএ, বেতন বিল এবং বিভিন্ন ভাতা প্রাপ্তিতে আইবাস + সংক্রান্ত সেবা সমুহের কার্যক্রম চলমান রয়েছে। সরেজমিনে গিয়ে দেখাযায়, অফিসের অডিটর সহিদুল ইসলাম  কয়েকজন পেনশনারকে সহজে সেবা প্রাপ্তিতে বিভিন্ন বিষয় ও করনীয় সম্পর্কে অবহিত করে তাদের সেবা দিচ্ছেন। কথা হয় পেনশনার মুরাদ ইসলামের সাথে, তিনি জানান, লাইফভেরিফিকেশন অ্যাপের মাধ্যমে তিনি সুফল ভোগ করছেন। সকল পেনশনারদের এ অ্যাপ খুলে সহজেই সেবা গ্রহণের জন্য অনুরোধ জানান। এ অফিসে লোকবল সংকট থাকা সত্তেও সেবার মান সন্তোষজনক বলে তিনি জানান। উপজেলা হিসাবরক্ষন অফিসার জাবেদ আলী বলেন, দৈনন্দিন স্বাভাবিক কার্যক্রমের পাশাপাশি চার দিনব্যাপী বিশেষ সেবা কার্যক্রম ১২-১৫ মে ২০২৫ ইং চলছে পেনশনারগণের বয়স বিবেচনা করে সরকার লাইফভেরিফিকেশন অ্যাপ চালু করলেও এর সুফল সম্পর্কে খুব বেশি সচেতনতা সৃষ্টি হয়নি। এবার সেবা কার্যক্রমে এই অ্যাপের ব্যবহার ও সুফল সম্পর্কে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। কেনোনা এর মাধ্যমে পেনশনারগণ বাড়িতে থেকেই লাইফভেরিফিকেশন সম্পন্ন করতে পারবেন। এতে করে তাদের প্রতি বছর অফিসে আসা-যাওয়ার কষ্ট লাঘব হবে। সেইসাথে অন্যান্য সুযোগ-সুবিধাতো আছেই।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর