রাষ্ট্র কাঠামো মেরামতে তারেক জিয়ার ৩১ দফা দাবী বাস্তবায়নে ৯নং তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে পরিচিতি, লিফলেট বিতরণ ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার (৩০ আগস্ট) বিকেলে তেঁতুলিয়া ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি জালাল উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভা ও লিফলেট বিতরণকালে মান্দা বিএনপির নেতৃবৃন্দ বলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি সুন্দর বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা আরও বলেন, বিগত সময়ে রাজপথে যারা আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছেন, যারা জেল খেটেছেন, যারা দেশের মুক্তির জন্য যুদ্ধ করেছেন, তাদের মতো পরীক্ষিত সৈনিকদের নিয়ে প্রতিটি ইউনিয়নকে বিএনপির নেতৃত্বে ঢেলে সাজানো হবে।
সাধারণ সম্পাদক জালাল উদ্দীন মন্ডলের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মকলেসুর রহমান মকে, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি এ কে এম নাজমুল হক (নাজু), যুগ্ন সম্পাদক মোঃ বেলাল হোসেন খান, সাংগঠনিক সম্পাদক মোঃ সামশুল ইসলাম বাদল ,সাংগঠনিক সম্পাদক এডভোকেট কুমার বিশ্বজিৎ সরকার, সহ-সাংগঠনিক সম্পাদক রেজাউন নবী হুদা, বিএনপি নেতা আখেরুজ্জামান সেলিম, ইউনিয়ন যুব দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ সানোয়ার হোসেন সহ বিএনপি যুবদল ছাত্রদল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।