1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

নওগাঁর মান্দায় গনেশপুর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

সাইদুল ইসলাম হেলাল
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ১২১ বার পঠিত

নওগাঁর মান্দা উপজেলার গনেশপুর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলার গনেশপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক শামসুল ইসলাম বাদলের সভাপতিত্বে গনেশপুর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু। প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে আবু বক্কর সিদ্দিক নান্নু বলেন ফ্যাসিবাদ খুনি সরকারের প্রধান শেখ হাসিনাসহ তার দোসররা দেশ ধ্বংস করে দেশের সর্বস্ব লুট করে নিয়ে দেশ থেকে পালিয়েছে। তারা দেশের সকল সেক্টরের দুর্নীতি করে দেশকে ধ্বংস করেছে। বাংলাদেশকে রক্ষা করতে এবং বিএনপিকে শক্তিশালী করতে সকল নেতাকর্মীর প্রতি আহ্বান জানান। কাউন্সিলের অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নওগাঁ জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ কে এম নাজমুল হক নাজু, যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেন টুকু, যুগ্ম-আবায়ক মোজাম্মেল হক মুকুল, মান্দা থানার সাবেক বিএনপির সভাপতি মোঃ মোখলেসুর রহমান (মকে), রৌশন আলম, জেলা সেচ্ছাসেবক মানিক মিয়া, মান্দা উপজেলা বিএনপি’র আহ্বায়ক ও গনেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবুল চৌধুরী। মান্দা উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক এ.কে.এম নাজমুল হক নাজু, তোফাজ্জল হোসেন টুকু, মোজ্জামেল হক মকুল, আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সহ-সভাপতি মনোজিৎ কুমার সরকার ও রফিকুল ইসলাম সরদার এবং সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ। কাউন্সিল শেষে নতুন কমিটির নাম ঘোষণা করেন। গনেশপুর ইউনিয়নের নতুন সভাপতি হলেন মোঃ শহিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক হলেন মোঃ নাজিম উদ্দিন মোল্লা সংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিঠুসহ ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর