1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

নওগাঁর ডিবির ওসি মোস্তাফিজ হাসান সুমন গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত

টাইমস প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫১ বার পঠিত

গাজীপুর পুলিশ লাইন্সের সামনে একটি বাসের ধাক্কায় নওগাঁ জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি)’ র অফিসার ইনচার্জ (ওসি) মুস্তাফিজ হাসান নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী লতিফা হাসান গুরুতর আহত হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জড়িত বাস চালককে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাত ৯টার দিকে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, মুস্তাফিজ হাসান ও তার স্ত্রী ব্যক্তিগত প্রাইভেটকারে বসে বিআরটি লেনের ওপরে রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা পথের সাথী পরিবহনের একটি বাস তাদের সজোরে ধাক্কা দেয়। এতে তারা গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। আহত অবস্থায় তাদের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মুস্তাফিজ হাসানের মৃত্যু হয়। এসময় স্ত্রী লতিফা হাসানকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়।

শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক হজরত আলী তরফদার জানান, তারা গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আসেন। মুস্তাফিজ হাসানের শরীরে কোনো externa ক্ষতের চিহ্ন ছিল না, তবে তিনি মাথায় আঘাত পান। চিকিৎসকরা মনে করছেন তার মাথার ভেতরে রক্তক্ষরণ হয়েছে। স্বজনদের অনুরোধে মরদেহ পোসমেটাম ছাড়াই নিয়ে যেতে দেয়া হয়েছে।

‎এ বিষয়ে গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানিয়েছেন, আমরা খবর পেয়ে হাসপাতালে আসি এবং মরদেহের সুরতহাল করি। পরিবারের লোকজন পোসমেটাম ছাড়াই মরদেহ নিয়ে যাওয়ার আবেদন করেছেন। আমরাও তাই করছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর