নওগাঁর বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রেজাউল করিমের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন করেছেন তিনি। আজ রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টায় আধাইপুর ইউনিয়ন পরিষদের হলরুমে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে চেয়ারম্যান রেজাউন করিম বলেন, “আমার বিরুদ্ধে যে সংবাদটি প্রকাশ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। এ ধরনের সংবাদ পরিবেশনের মাধ্যমে আমাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার ষড়যন্ত্র করা হচ্ছে”।
তিনি আরও জানান, বয়কুন্ডু গ্রামের সরকারি রাস্তা সংক্রান্ত বিষয়ে তার বিরুদ্ধে যে সংবাদ প্রকাশিত হয়েছে সেটি উদ্দেশ্য প্রণোদিত। তিনি দাবি করেন, ইউনিয়নের উন্নয়ন ও জনগণের সেবায় নিরলস ভাবে কাজ করার পরও একটি মহল তার ভাবমূর্তি নষ্টের অপচেষ্টা চালাচ্ছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব, বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা।
উপস্থিত ব্যক্তিরা চেয়ারম্যানের বক্তব্যের প্রতি সমর্থন জানিয়ে বলেন, চেয়ারম্যান রেজাউল কবির একজন সৎ ও পরিশ্রমী জনপ্রতিনিধি। তার বিরুদ্ধে প্রকাশিত সংবাদ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক। স্থানীয়দের অভিমত, ভুয়া ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ পরিবেশনের মাধ্যমে এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হচ্ছে। তারা সাংবাদিক সমাজকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।