1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

নওগাঁর আত্রাইয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালিত

এমরান মাহমুদ প্রত্যয়
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ২১৮ বার পঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা বীর উত্তম খেতাবপ্রাপ্ত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় তা পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শুক্রবার (৩০ মে) সকালে মোল্লা আজাদ সরকারি মেমোরিয়াল কলেজ হল রুমে ডক্টরস এস্যোসিয়েশন (ড্যাব) এর সহায়তায় স্বেচ্ছায় রক্ত দান ফ্রী মেডিক্যাল ক্যাম্প কর্মসূচি, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। নওগাঁ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির সভাপতি শেখ মো.রেজাউল ইসলাম এর সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো.তছলিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো.আব্দুল জলিল চকলেট, সাবেক যুগ্ম আহ্ববায়ক বিএনপি নেতা আব্দুল মান্নান সরদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো.কামরুল হাসান সাগর, মুনিয়ার ইউপি চেয়ারম্যান সম্রাট হোসেন, বিএনপি নেতা এস এম ফারুক বক্তত, বিএনপি নেতা ও সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম মৃধা, উপজেলা যুবদলের সিনিয়র আহ্বায়ক মো. খোরশেদ আলম, যুগ্ম আহ্বায়ক মো.পারভেজ ইকবাল, মো.আশরাফুল ইসলাম লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো.আবুল কালাম আজাদ, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মো.শাকিল হোসেন সহ আরও অনেক নেতৃবৃন্দ। আলোচনা সভায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বর্ণাঢ্য কর্মময় জীবন গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। বক্তারা বলেন, জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার এক অকুতোভয় সৈনিক এবং বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা। তার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ কৃষি, শিল্প ও অবকাঠামো খাতে অভূতপূর্ব উন্নয়ন লাভ করে। তিনি দেশকে একটি আধুনিক ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন এবং সেই লক্ষ্যে নিরলস কাজ করে গেছেন। আলোচনা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের আত্মার মাগফিরাত কামনায় উপজেলার আহসানগঞ্জ, ভোঁ-পাড়া ও পাঁচুপুর ইউনিয়নের গরীব ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। উপজেলা বিএনপি, অঙ্গ এবং সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা এই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর