1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

নওগাঁয় ৮০% সিডিউল রেট বৃদ্ধির দাবিতে পল্লী বিদ্যুৎতায়ন বোর্ডের ঠিকাদারদের মানববন্ধন

নওগাঁ প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ১৯৬ বার পঠিত

বৈষম্য নিপাত যাক, পল্লী বিদ্যুৎতায়ন বোর্ড মিনি ঠিকাদার কল্যাণ সমিতি ৮০% সিডিউল রেট বৃদ্ধি মুক্তি পাক’ এই স্লোগানকে সামনে রেখে নওগাঁ পল্লী বিদ্যুৎতায়ন বোর্ড মিনি ঠিকাদার কল্যাণ সমিতির বৈষম্য দূরীকরণের দাবীতে নওগাঁয় মানববন্ধন করেছেন নওগাঁ পল্লী বিদ্যুৎতায়ন বোর্ড মিনি ঠিকাদার সমিতির ঠিকাদারেরা। আজ মঙ্গলবার (১৫ জুলাই) বেলা ২ টার সময় নওগাঁ শহরের চকবিরাম নওগাঁ পল্লী বিদ্যুৎতায়ন সমিতি-১ এর কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নওগাঁ পল্লী বিদ্যুৎতায়ন সমিতি-১ ও ২  ঠিকাদার সমিতির সভাপতি মোঃ মোজাহার হোসেন হিরার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ পল্লী বিদুৎতায়ন বোর্ড মিনি ঠিকাদার সমিতির সভাপতি মোঃ আমিনুল ইসলাম, ঠিকাদার মোঃ কামাল হোসেন রিপন, মোঃ সাজ্জাদ হোসেন, মোঃ রাশেদুল ইসলাম রাজু।

মানববন্ধনে বক্তারা বক্তব্যে বলেন, আমরা বাংলাদেশের বিদ্যুৎ ব্যবস্থা সচল রাখার জন্য সর্বদা দিন রাত কাজ করে যাচ্ছি। আমরা সিডর, আইলা, পরিমেল এমনকি করোনা মহামারির সময় আমরা জীবনের ঝুঁকি নিয়ে বিদ্যুৎ সচল রেখেছি। বর্তমানে কক্সবাজার, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর, সিলেট, বরিশাল, ভোলা, বরগুনা, পটুয়াখালী, খুলনা এবং যশোরসহ বিভিন্ন অঞ্চলে অতিরিক্ত বৃষ্টির কারণে ও বন্যায় ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ লাইন জরুরী ভিত্তিতে রক্ষণাবেক্ষণ করে বিদ্যুৎ সচল রাখতে আমাদের সকল ঠিকাদারের প্রতিষ্ঠান দিনরাত পরিশ্রম করে যাচ্ছে।

আমাদের সকল ঠিকাদারি প্রতিষ্ঠানে হাজার হাজার জনবল দিনরাত পরিশ্রম না করলে আজ বাংলাদেশ পল্লী বিদ্যুৎতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতি জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হতো না। বাংলাদেশের সব কিছু দাম বৃদ্ধি পায়, কিন্তু আমাদের ঠিকাদারি প্রতিষ্ঠানের সিডিউলের রেট বৃদ্ধি পায় না। গত ২৮/০২/২০১৭ইং তারিখের সর্বশেষ রেড সিডিউল বৃদ্ধি করা হয়। আমরা ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতি  নিয়োজিত মিনি ঠিকাদারী প্রতিষ্ঠানগুলো মানববন্ধন ও স্মারকলিপির মাধ্যমে অবগত করছি যে যথাযথ কর্তৃপক্ষ (চেয়ারম্যান) নিকট আলাপ আলোচনা পূর্বক অতি দ্রুত আমাদের শ্রমিক নিয়ে বেঁচে থাকার তাগিদে ৮০% রেট সিডিউল বৃদ্ধির জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি।

মানববন্ধনে বক্তারা হুশিয়ার করে বলেন- যদি আমাদের দাবি না মানা হয়, অন্যস্হায় আমরা ৮০টি পল্লী বিদ্যুৎতায়ন মিনি ঠিকাদারী প্রতিষ্ঠানগুলো  একযোগে সারা বাংলাদেশ কর্ম বিরতির মতো কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবো। দীর্ঘদিন ধরে চলা এসব শোষন, নির্যাতন, নিপীড়ন বন্ধ করে  ৮০%  সিডিউল রেটের দাবি আদায় এর লক্ষে এই আন্দোলন চলমান রাখার ঘোষনাও দেয় এই মানববন্ধনে নেতারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর