1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

নওগাঁয় সর্বজনীন পেনশন মেলা ২০২৫ উদ্ভোধন ও কর্মশালা অনুষ্ঠিত

সাইদুল ইসলাম হেলাল
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ২৩৭ বার পঠিত

সারাদেশের ন্যায় নওগাঁ জেলাতেও দেশের সর্বস্তরের মানুষকে একটি সুসংগঠিত সামাজিক নিরাপত্তা কাঠামোতে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে সর্বজনীন পেনশন স্কিম চালু করা হয়েছে। সর্বজনীন পেনশন স্কিমের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এ লক্ষ্য বাস্তবায়নে জাতীয় পেনশন কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসনের উদ্যোগে নওগাঁ সদর উপজেলা পরিষদ চত্বরে সর্বজনীন পেনশন মেলা ২০২৫ এর  আয়োজন করা হয়। আজ মঙ্গলবার (২৪ জুন) নওগাঁ সদর উপজেলা পরিষদ চত্বর মাঠে বেলা ১২ টায় ফিতা কেটে, কবুতর অবমুক্ত ও বেলুন উড়িয়ে সর্বজনীন পেনশন মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ। উদ্বোধন শেষে মেলার ষ্টল পরিদর্শন করেন তিনি। সর্বজনীন পেনশন মেলার স্টলসমূহে সর্বসাধারণের জন্য সর্বজনীন পেনশন স্কিমের সরাসরি সুযোগ রাখা হয়েছিল,সর্বজনীন পেনশন স্কিমে অর্থ জমা দেওয়ার জন্য ছিল ব্যাংকের বুথের সুবিধাও। পরে নওগাঁ সদর উপজেলা পরিষদের অডিটোরিয়াম হলরুমে আলোচনা সভা ও কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। এসময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপক হিসাবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের উপ সচিব ‎মর্জিনা আক্তার। এ আয়োজনে গ্রাহক অন্তর্ভুক্তি বাড়াতে অবদান রাখবে বলে আশা ব্যাক্ত করেন অতিথিরা। কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, বিভিন্ন ব্যাংক, সরকারি বিভিন্ন দপ্তর, সুশিল সমাজ, সাংবাদিকবুন্দ সহ দুই শত জন প্রশিক্ষার্থী সর্বজনীন পেনশন মেলা ২০২৫ এ অংশগ্রহণ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর