1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

সাইদুল ইসলাম হেলাল
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ২১১ বার পঠিত

সারা দেশের মতো নওগাঁতেও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ-১৪৩২। সোমবার (১৪ এপ্রিল) সকালে নওগাঁ এটিএম মাঠ থেকে এক বিরাট আনন্দ শোভাযাত্রা শুরু করে শহরের বিভিন্ন রাস্তার প্রদিক্ষণ করে শেষ করে। নওগাঁতে সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রামীণ খেলাধুলা ও পান্তা-ইলিশের আয়োজনের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নেয় স্থানীয়রা। সকাল ৮ টায় এটিএম মাঠ চত্বর থেকে বের হয় আনন্দ শোভাযাত্রা নানা রঙের ব্যানার, মুখোশ, ঢাক ঢোল ও ঐতিহ্যবাহী বাংলার নানা প্রতীক নিয়ে হাজারো মানুষ অংশ নেয় এই শোভাযাত্রায়। এতে অংশ নেন জেলার বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র ছাত্রীরাসহ সরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দ, সাংস্কৃতিক কর্মী, শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ। শোভাযাত্রা শেষে শহরের বিভিন্ন স্থানে মুক্তমঞ্চে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে লোকগান, নৃত্য, আবৃত্তি ও নাট্য পরিবেশনার মাধ্যমে বাংলার লোকজ সংস্কৃতিকে তুলে ধরা হয়। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠন দিনব্যাপী আয়োজন করে নিজস্ব সাংস্কৃতিক পরিবেশনা। এ ছাড়াও বিভিন্ন সংগঠন দিনব্যাপী বিভিন্ন আয়োজন করে নিজস্ব ভাবে বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর