বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৩৬ দিনব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রবিবার (২০ জুলাই) বেলা ১১.৩০ মিনিটে একযোগে ঢাকা সহ দেশব্যাপী সকল জেলা ও মহানগর জাতীয়তাবাদী কৃষক দল এবং ‘আমরা বিএনপি পরিবার’ এর যৌথ উদ্যোগে “জুলাই আগস্ট গণঅভ্যুখান, সবুজ পল্লবে স্মৃতি অম্লান ‘ শীর্ষক শহীদদের স্মরণে বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়।বৃক্ষ রোপণ কর্মসূচি পালন শেষে শহীদ জিয়াউর রহমানের ছবি অবমাননা ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে নওগাঁ মুক্তির মোড় শহীদ মিনার হতে নওগাঁ জেলা বিএনপির কার্যালয় পর্যন্ত একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত কর্মসূচি’র প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু। এ সময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ফজলে হুদা বাবুল। এতে জাতীয়তাবাদী কৃষক দলের জেলা সদস্য সচিব এটিএম ফিরোজ দুলুর সঞ্চালনায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী কৃষক দলের জেলা শাখার সিনিয়র যুগ্ন আহবায়ক সুলতান মামুনুর রশিদ মামুন।