1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

নওগাঁয় অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

সাইদুল ইসলাম হেলাল
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৭২ বার পঠিত

নওগাঁয় সরকারি খাদ্যগুদামে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রম ২০২৬-এর শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) বিকেল ৪টার দিকে নওগাঁ সদর উপজেলার কেন্দ্রীয় খাদ্য গুদাম প্রাঙ্গণে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মো. জাহিদুল ইসলাম ধলু।

জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরহাদ খন্দকার এবং শাহীন মাহমুদ। এছাড়াও উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউল আজম (ভিপি রানা), খাদ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, মিল মালিক, কৃষক প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু বলেন, নওগাঁ বাংলাদেশের অন্যতম প্রধান খাদ্য উৎপাদনকারী জেলা। এখানকার কৃষকেরা কঠোর পরিশ্রমের মাধ্যমে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার সরাসরি কৃষকদের কাছ থেকে ধান এবং মিলারদের কাছ থেকে চাল সংগ্রহ করছে।

তিনি বলেন, “কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য দাম নিশ্চিত করা সরকারের অঙ্গীকার। কোনো ধরনের অনিয়ম, স্বজনপ্রীতি বা মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম্য বরদাশত করা হবে না। প্রকৃত কৃষকরাই যেন এই কর্মসূচির সুফল পান, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে।”

তিনি আরও বলেন, “নওগাঁর কৃষকের ঘামেই দেশের খাদ্যভাণ্ডার সমৃদ্ধ হয়েছে। কৃষকের মুখে হাসি ফোটাতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। খাদ্য সংগ্রহ কার্যক্রম সুষ্ঠু ও স্বচ্ছভাবে পরিচালিত হলে কৃষকেরা উৎসাহিত হবেন এবং দেশের খাদ্য নিরাপত্তা আরও শক্তিশালী হবে।”

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, সরকারের নির্ধারিত নীতিমালা অনুসরণ করে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সংগ্রহ কার্যক্রম পরিচালনা করা হবে। প্রকৃত কৃষক ও বৈধ মিলাররা যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দেবে।

জেলা খাদ্য নিয়ন্ত্রক ফরহাদ খন্দকার জানান, চলতি মৌসুমে সরকার নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী জেলার বিভিন্ন খাদ্য গুদামে ধান ও চাল সংগ্রহ করা হবে। নির্ধারিত মান ও আর্দ্রতা বজায় রেখে কৃষক ও মিলারদের কাছ থেকে খাদ্যশস্য গ্রহণ করা হবে।

উদ্বোধন শেষে অতিথিরা কৃষকদের কাছ থেকে প্রতীকীভাবে ধান গ্রহণ করেন এবং সংগ্রহ কার্যক্রমের বিভিন্ন দিক পরিদর্শন করেন। অনুষ্ঠানে কৃষকেরা সরকারি উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এই কার্যক্রমের মাধ্যমে তারা উৎপাদিত ধানের ন্যায্য মূল্য পাওয়ার সুযোগ পাবেন।

সংগ্রহ কার্যক্রমের বরাদ্দ ও মূল্য তালিকা ধরা হয়েছে- বোরো সিদ্ধ চাল সংগ্রহের বরাদ্দ: ২০,৯১৯ মেট্রিক টন, যার মূল্য প্রতি কেজি ৪৯ টাকা। বোরো আতপ চাল সংগ্রহের বরাদ্দ ১,৮০৩ মেট্রিক টন, যার মূল্য প্রতি কেজি ৪৮ টাকা। বোরো ধান সংগ্রহের বরাদ্দ ১,৯৩৮ মেট্রিক টন, যার মূল্য প্রতি কেজি ৩৬ টাকা। গম সংগ্রহের বরাদ্দ ১২৯ মেট্রিক টন, যার মূল্য প্রতি কেজি ৩৬ টাকা।

সংগ্রহ কার্যক্রম আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। কেন্দ্রীয় খাদ্য গুদামের সাধারণ ধারণক্ষমতা ৭,০০০ মেট্রিক টন এবং সর্বোচ্চ ধারণক্ষমতা ৯,১০০ মেট্রিক টন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর