1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

দ্রুত নির্বাচন দেন, না হয় গণতন্ত্রমনা মানুষ রাজপথে নামবে- কর্মী সমাবেশে ড. রেদোয়ান আহমেদ

সোহেল রানা
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫
  • ২২৭ বার পঠিত

লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপ) মহাসচিব ও সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ বলেছেন, নির্বাচন ব্যবস্থা সংস্কারের মাধ্যমে নির্দলীয়, নিরপেক্ষ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দ্রুত নির্বাচন দেন। আর না হলে আপনাদের বিরুদ্ধেও গণতন্ত্রমনা মানুষ রাজপথে সংগ্রাম করতে বাধ্য হবে। শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে মহারং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে চান্দিনা পৌরসভার ১নং ওয়ার্ড এলডিপির অঙ্গ ও সহযোগী সংগঠনের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। অন্তবর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন- রাষ্ট্র সংস্কারের প্রথম ধাপ হলো নির্বাচন ব্যবস্থা সংস্কার করা। রাষ্ট্র সংস্কার এতো সহজ কাজ নয়। এটা ছয় মাস, এক বছরের বিষয় নয়। রাষ্ট্র সংস্কার চাইলেই দুই দিনে করা যায় না। ছয় মাসে মাত্র ৬টি কমিটি সংস্কারের প্রস্তাব দিতে পেরেছে, বাকীরা এখনো কোন প্রস্তাব উত্থাপন করতে পারেনি। এলডিপি মহাসচিব আরও বলেন- রাষ্ট্র সংস্কারের জন্য বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা ঘোষণা করেছেন। সারা দেশে এই নিয়ে ব্যাপক প্রচার প্রচারনা হয়েছে। এর আগে ২০১৫ সালে রাষ্ট্র সংস্কারের কাঠামো এনে বেগম খালেদা জিয়া ভিশন টোয়েন্টি থার্টি ঘোষণা করেছিলেন। কর্মী সমাবেশে ১নং ওয়ার্ড এলডিপি, গণতান্ত্রিক যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক, কৃষকদল ও শ্রমিকদলের নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে পৌর এলডিপি’র সাধারণ সম্পাদক মো. শাহ্ আলম এর সভাপতিত্বে এবং পৌর গণতান্ত্রিক কৃষকদল সভাপতি মো. সেলিম মিয়া’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা এলডিপি সভাপতি একেএম সামছুল হক মাস্টার, কেন্দ্রীয় এলডিপি উপদেষ্টা মন্ডলীর সদস্য অধ্যক্ষ আবুল কাশেম, উপজেলা এলডিপি সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু তাহের, পৌর এলডিপি সভাপতি অধ্যাপক গিয়াস উদ্দিন ভূইয়া। এসময় অন্যদের মধ্যে বক্তৃতা করেন- এলডিপি নেতা হাজী মো. মোসলেহ্ উদ্দীন, পৌর গণতান্ত্রিক যুবদল সভাপতি মনিরুল ইসলাম মাস্টার। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা গণতান্ত্রিক যুবদল সাধারণ সম্পাদক রাজীব আহম্মেদ ভূইয়া, উপজেলা গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল সভাপতি সাখাওয়াত হোসেন সাক্কু, এলডিপি নেতা হারুনুর রশিদ সরকার, আবদুস সামাদ, পৌর গণতান্ত্রিক যুবদল সাধারণ সম্পাদক জামশেদ আহমেদ জাকি, সহ-সভাপতি মো. সেলিমুজ্জামান, আবুল হাসেম, পৌর গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল সভাপতি মো. মোবারক হোসেন মোবা, সাধারণ সম্পাদক মনির হোসেন সানু, গণতান্ত্রিক শ্রমিকদল নেতা আবদুল আলিম, পৌর গণতান্ত্রিক ছাত্রদল সভাপতি মো. সাজ্জাদ হোসেন, ছাত্রনেতা তারিকুল ইসলাম বাবু, রাকিবুল ইসলাম সজল প্রমুখ। সমাবেশে এলডিপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর