দীর্ঘ এক যুগের নিরবিচ্ছিন্ন পথচলার পর নতুন ঠিকানায় যাত্রা শুরু করলো কুমিল্লার পাঠকপ্রিয় সংবাদপত্র ‘দৈনিক কুমিল্লার ডাক’। নগরীর দক্ষিণ চর্থা (থিরা পুকুর পাড়) প্রাইমারি স্কুলের পেছনে, মুরাদপুর বটতলা সংলগ্ন নতুন কার্যালয়ে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে এই শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক সিরাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, “সত্য প্রকাশের দায়ে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমাকে হামলা, মামলা ও কারাবরণের শিকার হতে হয়েছে। তবুও অন্যায়ের বিরুদ্ধে আমাদের কলম থেমে যায়নি, থামবেও না। আমরা কোনো রাজনৈতিক নেতার পদলেহন করে সত্য আড়াল করিনি—করবোও না।”
দৈনিক কুমিল্লার ডাক-এর ব্যবস্থাপনা সম্পাদক রুহুল আমিন চৌধুরী সুমন-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক ও কলামিস্ট শান্তনু হাসান খান, দৈনিক পূর্বাশা পত্রিকার নির্বাহী সম্পাদক মোহাম্মদ শহিদুল্লাহ, দৈনিক তরুণ কণ্ঠ পত্রিকার কুমিল্লা জেলা প্রতিনিধি আবু ইউসুফ বাবু, কুমিল্লা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, দৈনিক আজকের জীবন পত্রিকার কুমিল্লা প্রতিনিধি মোহাম্মদ নেকবর হোসেন, টাইমস নিউজের সম্পাদক ও দৈনিক মুক্ত খবরের স্টাফ রিপোর্টার আবু বকর সিদ্দিক, দৈনিক বাংলার আলোড়ন পত্রিকার বার্তা সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান খান, জাগরণী টেলিভিশনের কুমিল্লা প্রতিনিধি আশিকুর রহমান, মনোহরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু ইউসুফ, আলোকিত কুমিল্লা পত্রিকার সম্পাদক সাইফুল সুমন, খোলা কাগজ পত্রিকার শাহ ইমরান এবং আলোকিত প্রতিদিন পত্রিকার প্রতিনিধি এম. কে. নূর আলম।
এছাড়াও উপস্থিত ছিলেন জয়যাত্রা টেলিভিশনের স্টাফ রিপোর্টার রবিউল আলম, চেতনায় ৭১-এর মাইনুল ইসলাম, এক্সপ্রেস বাংলা অনলাইন পত্রিকার সাইদুর সোহাগ, কুমিল্লার ডাকের নিজস্ব প্রতিবেদক মো. বিল্লাল হোসেন, মো. জয়নাল হোসেন, মো. মামুন মিয়া, মো. ফয়েজ আহাম্মদ ভূঁইয়া, শাখাওয়াত হোসেন, নাজমুল হাসান, মনোহরগঞ্জ উপজেলা প্রতিনিধি ইমরান হোসেন, লালমাই উপজেলা প্রতিনিধি মাইন উদ্দিন এবং সাংবাদিক মিজানুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ শরিফুর রহমান শরিফ, মহানগর যুবদল নেতা আশ্বাদ আলী, বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ জাকির হোসেন সর্দার, ১৩ নম্বর ওয়ার্ড কৃষকদলের সাধারণ সম্পাদক মো. আবদুল ওহাব, ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক কামাল হোসেন এবং মনোহরগঞ্জ উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি রফিকুল ইসলাম।
আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, বিশিষ্ট সমাজসেবক, ব্যবসায়ী ও সাংবাদিকবৃন্দ।
বক্তারা বলেন, ‘দৈনিক কুমিল্লার ডাক’ এক যুগ অতিক্রম করে দুই যুগে পদার্পণ করেছে। নানা প্রতিকূলতা, দমন-পীড়ন ও চাপের মধ্যেও পত্রিকাটি সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় অবিচল থেকেছে। নতুন কার্যালয়ের মাধ্যমে পত্রিকাটি আরও পেশাদারিত্ব, দায়িত্বশীলতা ও সাহসিকতার সঙ্গে সমাজের পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠান শেষে কুমিল্লা মহানগর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা বদরুল হাসান রাব্বু নতুন কার্যালয় পরিদর্শন করেন।
এই উদ্বোধনী আয়োজন কেবল একটি কার্যালয়ের সূচনা নয়—এটি ছিল সত্য, সাহস ও দায়িত্বশীল সাংবাদিকতার প্রতি এক নতুন অঙ্গীকার।
‘দৈনিক কুমিল্লার ডাক’—একটি সংবাদপত্র নয়, একটি নৈতিক অবস্থান, একটি সামাজিক আন্দোলন, একটি নির্ভীক কণ্ঠস্বর।