1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

আবদুল আউয়াল সরকার
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ২০৪ বার পঠিত

দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের  বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই ২০২৫খ্রিঃ) সকাল ১১টায় কুমিল্লার দেবিদ্বার উপজেলার কালাম হোটেল সংলগ্ন হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি দৈনিক কালের কন্ঠ পত্রিকার দেবীদ্বার প্রতিনিধি এবিএম আতিকুর রহমান বাশারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের দেবীদ্বার প্রতিনিধি মো. আক্তার হোসেন, দৈনিক আজকালের খবরের দেবীদ্বার প্রতিনিধি এআর আহমেদ হোসাইন, দৈনিক ভোরের সূর্যদয়ের দেবীদ্বার প্রতিনিধি মো.রাজিব সরকার, দৈনিক নাগরিক ভাবনার সিনিয়র স্টাফ রিপোর্টার এম জে এ মামুন, মাইটিভির দেবীদ্বার প্রতিনিধি মো.সোহেল রানা, এশিয়ান টিভির দেবীদ্বার প্রতিনিধি মো. নেসার উদ্দিন, দৈনিক বাংলার আলোড়নের দেবীদ্বার প্রতিনিধি আব্দুল আলীম। এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক মো. রুহুল আমিন হাজারী, সাংবাদিক মনির মোশাররফ, সাংবাদিক মো.শাহ জালাল, মো. মামুনুর রশিদ, মোঃ পারভেছ সরকার ও মো. আব্দুল হালিম প্রমূখ। বক্তব্যে প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম, সদস্যদের ভূমিকা, নিয়মিত রিপোর্টিং, সাংবাদিকদের অধিকার ও দায়িত্ব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা বলেন, একটি সক্রিয় ও দায়িত্বশীল প্রেসক্লাব গড়ে তুলতে নিয়মিত সভা ও মতবিনিময়ের বিকল্প নেই। সভায় সর্বসম্মতিক্রমে মাসিক কার্যপরিকল্পনা নির্ধারণসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। পাশাপাশি স্থানীয় সমস্যাগুলো তুলে ধরতে ও সাংবাদিকতা পেশাকে আরও গতিশীল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়। উপস্থিত সকলের সাথে পারস্পরিক শুভেচ্ছা বিনিময় পরে বিজয় টিভি দেবীদ্বার প্রতিনিধি মো. এনামুল হক এনামকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব প্রদান এবং সাংবাদিক আব্দুল আউয়াল ভূইয়া, সাংবাদিক মো. শরিফ, মোঃ আবদুল আউয়াল সরকার, মো. আবুল কালামকে সর্বসম্মতি ক্রমে প্রেসক্লাবের নতুন সদস্য হিসাবে অন্তর্ভূক্ত করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর