1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

দুর্নীতি দমন, আইনের শাসন প্রতিষ্ঠা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে — ড. মোশাররফ

দাউদকান্দি প্রতিনিধি (কুমিল্লা)
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ৮৭ বার পঠিত

দুর্নীতি দমন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং প্রশাসনের সর্বস্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য দাউদকান্দি উপজেলার সরকারি কর্মকর্তাদের প্রতি নির্দেশনা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও কুমিল্লা-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

বৃহস্পতিবার (৫ মার্চ) দাউদকান্দি উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভার শুরুতে দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা নবনির্বাচিত এমপি ড. খন্দকার মোশাররফ হোসেনকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানান।

ড. মোশাররফ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “আপনারা জনগণের সেবক। সেবার মনোভাব নিয়ে জনকল্যাণে প্রতিটি কাজ সম্পন্ন করতে হবে। জনগণের সেবাধর্মী কর্মকাণ্ডে সরকারি কর্মকর্তাদের ইচ্ছাকৃত কোনো শৈথিল্য বা অনিয়ম কিছুতেই বরদাশত করা হবে না।”

তিনি আরও বলেন, সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজি কঠোরহস্তে দমন করতে হবে। এ বিষয়ে সরকারের অবস্থান জিরো টলারেন্স। অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই—সে যেই হোক তাকে আইনের আওতায় আনতে হবে।

ড. মোশাররফ বলেন, দেশের মানুষ বিএনপির ওপর আস্থা রেখেই বিপুল ভোটে দলটিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে সরকার বদ্ধপরিকর। বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে আগামী পাঁচ বছরে দেশকে দারিদ্র্যমুক্ত, উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে কাজ করা হবে।

তিনি বলেন, বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত নির্বাচনী ইশতেহারে প্রান্তিক ও নিম্নআয়ের পরিবারকে সুরক্ষা দিতে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ই-হেলথ কার্ড, সেচ সুবিধার জন্য খাল খনন, বৃক্ষরোপণ, দুর্নীতিমুক্ত চিকিৎসা ব্যবস্থা, কর্মমুখী শিক্ষা এবং তরুণদের জন্য প্রশিক্ষণ ও কর্মসংস্থান সৃষ্টির মতো গুরুত্বপূর্ণ কর্মসূচি অন্তর্ভুক্ত রয়েছে। এসব কর্মসূচি বাস্তবায়নে সরকারি কর্মকর্তাদের অগ্রণী ভূমিকা অপরিহার্য বলে তিনি উল্লেখ করেন।

সভায় সভাপতিত্ব করেন দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তার। এতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর