1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

দাউদকান্দি ছাত্রদলের আহ্বায়কের বিরুদ্ধে জমি দখলের অভিযোগে মানববন্ধন

দাউদকান্দি প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫
  • ১০৮৯ বার পঠিত

কুমিল্লার দাউদকান্দি উপজেলা ছাত্রদলের আহবায়ক আব্দুল বাছেদ এর বিরুদ্ধে জমি দখল, মারধর ও হুমকি দামকির প্রতিবাদে মানববন্ধন করেছেন ভোক্তভোগি পরিবার। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ১০ ঘটিকার সময় দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নে দৈয়াপাড়া গ্রামে মানববন্ধন করেন ভূক্তভোগি পরিবার। এসময় ভূক্তভোগী পরিবারের সদস্য হালিমা আক্তার, সালেহা বেগমসহ এলাকায় প্রায় দুই শতাধিক পরিবার উপস্থিত ছিলেন। মানববন্ধনে হালিমা আক্তার বলেন, আমি দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের দৈয়াপাড়া এলাকার বাসিন্দা। আমার আপন কোন ভাই বোন নেই। একজন সৎ ভাই আছে, তিনি অন্যত্র থাকে। বাবা মারা গেছে, আমি বৃদ্ধা মা নিয়ে পৌত্রিক ভিটায় ৫ শতক জমিতে বসবাস করছি, আর ৯ শতক জমিতে চাষাবাদ করছি। চাষাবাদের ৯ শতক জমি নিয়ে সৎ ভাইদের সাথে পূর্বে ঝামেলা ছিলো। বর্তমানে আমরা ওই জমিতে চাষাবাদ করে ভালাভাবে জীবিকা নির্বাহ করছি। কিন্তু গেল স্বৈরশাসক হাসিনার পতনের পর দাউদকান্দি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল বাছেদ আমাদের শান্তির পরিবারের উপর অশান্তির কালো থাবা দিয়েছে। মানববন্ধনে হালিমা আক্তার লিমা আরো বলেন, গত ৫ ডিসেম্বর দাউদকান্দি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল বাছেদ ৪০ থেকে ৫০টি মটর সাইকেল যোগে মহড়া নিয়ে আসে আমাদের বাড়িতে এবং আমাকে খুজাখুজি করতে থাকে ও বিভিন্ন অশ্লিল গালাগাল শুরু করে, আমি তখন বাড়িতে ছিলাম না। আমার বৃদ্ধা মা ঘর থেকে বের হয়ে আসলে তাকে গালিগালাজ করে ধাক্কা মেরে ফেলে দেয় এবং মারধর করে। এসময় আমাকে একা পেলে ক্ষতি করবে বলে সে হুমকি দেয়।
মানববন্ধনে তিনি আরো বলেন, বাছেদ তার লোকবল নিয়ে আমার চাষি জমির সকল সবজি কেটে ফেলে দেয় ও তার দলবল দিয়ে চারদিকে বেড়া দিয়ে দেয়। এ বিষয়ে আমরা কোন প্রতিবাদ করলে আমাদের মা মেয়েকে গুম করে ফেলবে, কেটে নদীতে ফেলে দিবে বলে হুমকি দেয়। আমি বাড়িতে একা থাকি তাই আমাদের পুড়িয়ে মারার হুমকি দেয়। আমরা তার ভয়ে নির্ঘুম রাত পার করছি। এ বিষয়টি নিয়ে আমি বাদী হয়ে দাউদকান্দি মডেল থানায় একটি অভিযোগ জমা দিয়েছি। বাছেদ ছাত্রদলের নেতার প্রভাব দেখানোর কারনে পুলিশ আমার অভিযোগের বিষয়ে কোন ব্যবস্থা নিচ্ছে না। আমরা আমাদের জমিতে চাষবাস করতে পারছিনা। প্রতিদিন আমাদের বিভিন্ন হুমকি দামকি দিচ্ছে। মানববন্ধনে হালিমা আক্তার লিমা তার পৈত্রিক সম্পত্তি রক্ষায় সেনাবাহিনী, পুলিশ প্রশাসন, উত্তর জেলা বিএনপি, উত্তর জেলা ছাত্রদল ও কেন্দ্রীয় ছাত্রদল নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন। স্থানীয় স্মৃতি আক্তার, পারভীন সুলতানা শিরীন আক্তার অভিযোগ করে বলেন, দাউদকান্দি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বাছেদ আহমেদের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অনেক অভিযোগ রয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ৫ আগষ্ট আওয়ামীলীগ সরকার পতনের পর বিভিন্ন ধরণের ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি, জোরপূবক জমি দখল ও মাছের প্রজেক্টর দখলে নেওয়ার মতো অনেক অভিযোগ রয়েছে। এ বিষয়ে কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ আসিফ কবিরকে ফোন দেওয়া হলে তিনি জানান, তার বিরুদ্ধে লিখিত অভিযোগ পেলে আমরা সাংগঠনিক ব্যবস্থা নেবো। উল্লেখ যে, অভিযুক্ত উপজেলা ছাত্রদলের আহবায়ক আব্দুল বাছেদ এর বিরুদ্ধে এ বিষয়ে এর আগে কয়েকটি গণমাধ্যমে নিউজ প্রকাশিত হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর