কুমিল্লার দাউদকান্দিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও নাইমা ইসলাম বদলি হয়ে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে প্রমোশন হওয়ায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলামের সভাপতিত্বে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। আজ বৃহস্পতিবার সকাল ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত সাংবাদিকরা বলেন, ইউএনও নাঈমা ইসলাম গত ১০ মাসে অত্যন্ত দক্ষতা সততা এবং সাহসিকতা ছাড়াও আমাদের সাংবাদিকতায় সহযোগিতা করেছেন এবং উন্নয়নমূলক কাজ করেছেন। তিনি একজন মহিলা ইউএনও হয়ে দাউদকান্দিতে উন্নয়নের রেকর্ড গড়েছেন। দৈনিক ইনকিলাবের দাউদকান্দি উপজেলা সংবাদদাতা সেলিম আহমেদ এ সময় বলেন ,আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যিই প্রশংসার দাবিদার। কারণ তিনি এখানে যোগদান করার পর বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দের নানা তদবির নিয়ে প্রচণ্ড চাপ ছিল। কিন্তু তিনি নিয়ম নীতির বাহিরে কোন কাজ করেননি। ইউএনও নাঈমা ইসলাম বলেন, সত্যিই গত ১০ মাসে আমার দায়িত্ব পালনে স্থানীয় সাংবাদিকবৃন্দের যথেষ্ট সহযোগিতা পেয়েছি এবং এ সহযোগিতা আমি স্মরণ রাখব। তবে আমি আমার দায়িত্ব সবসময় পালন করার চেষ্টা করেছি। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি করিম সরকার, আমার দেশ পত্রিকার প্রতিনিধি মোহন সরকার, কালের কন্ঠের প্রতিনিধি ওমর ফারুক মিয়াজী, আজকে পত্রিকার প্রতিনিধি আনিসুর রহমান খান, কুমিল্লার কাগজের প্রতিনিধি আলমগীর হোসেন, দৈনিক জনতার প্রতিনিধি নাসির উদ্দিন সহ অনেকে।