1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

দাউদকান্দিতে যৌথবাহিনীর অভিযানে মাদকসহ চার মাদক কারবারি আটক

দাউদকান্দি প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ২৯৭ বার পঠিত

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদক ও অবৈধ সরঞ্জামসহ চারজনকে আটক করা হয়েছে। ২১ মে (বুধবার) বিকাল ৪টায় পৌরসভার তুজারভাঙ্গা এলাকায় সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের একটি টিম অভিযান পরিচালনা করে। এতে দাউদকান্দি মডেল থানা পুলিশের একটি দল এতে অংশ নেয়। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা, ৪০টি সিমকার্ড, ১০টি মেমোরি কার্ড এবং একাধিক মোবাইল ফোন উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, তারা একটি সংঘবদ্ধ মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য এবং দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এ ঘটনায় যৌথবাহিনী চারজনকে আটক করেন। আটককৃতরা হলেন- দাউদকান্দি উপজেলার দোনারচর গ্রামের তাজুল ইসলামের ছেলে মহিউদ্দিন, একই গ্রামের কাউছার আহমেদের ছেলে রবিন, উপজেলার তালতলি গ্রামের নিজাম উদ্দিনের ছেলে জুয়েল খান ও তুজারভাঙ্গা গ্রামের মৃত জজ মিয়ার ছেলে কাউসার। স্থানীয়দের মতে, আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদকসহ নানা অপরাধে জড়িত ছিল। অভিযানে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখার আহ্বান জানান। আর এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েদ চৌধুরী বলেন, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর