1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

দাউদকান্দিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহনাজ বেগমের পদত্যাগ ও গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন 

দাউদকান্দি প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ১৪১ বার পঠিত

কুমিল্লার দাউদকান্দি উপজেলার বারপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহনাজ বেগমের পদত্যাগ ও গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে ইউনিয়নের সাধারণ জনগণ ও বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কসহ শতাধিক সাধারণ ছাত্র। ২৩ জুলাই বুধবার দুপুর ১২টায় ইউনিয়ন পরিষদ ভবনের সামনে মানববন্ধনে দাঁড়িয়ে শাহনাজ বেগমের পদত্যাগ ও গ্রেপ্তারের দাবি করা হয়। এ সময় মানববন্ধনকারীরা প্রশ্ন রেখে দাবি করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহনাজ বেগম ২৪ এর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে একাধিক হত্যা মামলার আসামি হওয়ার সত্বেও কিভাবে চেয়ারম্যানের দায়িত্ব পালন করছে। বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রদের উপর হামলার মামলায় তাকে দ্রুত গ্রেপ্তার করতে প্রশাসনের প্রতি দাবি জানানো হয়। মানববন্ধনে আগামী ২৪ ঘণ্টার মধ্যে শাহনাজ বেগমকে গ্রেফতার করা না হলে আইন নিজের হাতে তুলে নেওয়ার হুশিয়ারি দেন তারা। ২৪ এর জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর বারপাড়া ইউনিয়নে সেপ্টেম্বরের ১০ তারিখ থেকে ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন শাহনাজ বেগম। দায়িত্ব পালনকালে শাহনাজ বেগমের বিরুদ্ধে অনিয়ম ও নাগরিক সেবা প্রদানের ক্ষেত্রে টাকা দাবি করার অভিযোগ করা হয় মানববন্ধনে। অভিযোগের বিষয়ে শাহনাজ বেগমের সাথে মোবাইল ফোনে কথা বললে তিনি জানান, তাকে পদত্যাগ করানোর জন্যই তাহার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে, যাহার কোনো সত্যতা নেই।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর