1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

দাউদকান্দিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

দাউদকান্দি প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬
  • ৮২ বার পঠিত

দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কুমিল্লার দাউদকান্দিতে দোয়া মিলাদ মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১৭ জানুয়ারি) দাউদকান্দি বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন।

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার ড. খন্দকার মারুফ হোসেন। তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে শুধু প্রশংসার মাধ্যমে মূল্যায়ন করা যাবে না। তিনি দাউদকান্দিতে একাধিকবার সফর করেছেন এবং এই অঞ্চলের উন্নয়নে গোমতী-মেঘনা সেতুর মতো ঐতিহাসিক স্থাপনা উপহার দিয়েছেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এ কে এম শামসুল হক (সাবেক সভাপতি, দাউদকান্দি উপজেলা বিএনপি), শওগাত চৌধুরী পিটার, মো. মোস্তাক সরকার, এম এ সাত্তার, ভিপি সাহাবুদ্দিন ভূঁইয়া, শরিফ হোসেন চৌধুরী, রোমান খন্দকার (সদস্য সচিব, দাউদকান্দি উপজেলা যুবদল), কামাল হোসেন, মো. ফিরোজ মিয়া, জিয়াউল হক জিয়া, মো. রাসেল মিয়াসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সভায় সভাপতিত্ব করেন দাউদকান্দি পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সরকার এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর বিএনপির সদস্য সচিব কাউছার আহমেদ সরকার।

প্রধান অতিথির বক্তব্যে ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, এক-এগারোর সময় ফখরুদ্দীন- মঈনউদ্দিনের তত্ত্বাবধায়ক সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেশত্যাগে বাধ্য করতে চেয়েছিল। কিন্তু তিনি স্পষ্টভাবে বলেছিলেন—‘আমি দেশ ছাড়বো না। এই দেশই আমার ঠিকানা।’ তিনি তার সেই অঙ্গীকার রক্ষা করেছেন।”

তিনি আরও বলেন, আমার ৮৫ বছরের জীবনে আমি দেখিনি—বিশ্বের কোথাও কোনো নারীর জানাজায় এত বিপুল সংখ্যক মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ।”

শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর