1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

দাউদকান্দিতে টিফিনের টাকায় সুবিধাবঞ্চিত ৫০ শিশুর হাতে ঈদের নতুন পোশাক

দাউদকান্দি প্রতিনিধি (কুমিল্লা)
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ২১০ বার পঠিত

কুমিল্লার দাউদকান্দিতে টিফিনের টাকা সঞ্চয় করে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদের নতুন পোশাক বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ।

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে গৌরিপুর ফিউচার আইসিটি স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে ৫০ জন সুবিধাবঞ্চিত শিশুর হাতে নতুন পোশাক তুলে দেওয়া হয়।

সংগঠনটির সদস্যরা বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তারা প্রতি মাসে নিজেদের টিফিনের টাকা জমিয়ে এই মানবিক উদ্যোগ বাস্তবায়ন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, দাউদকান্দি শাখার সভাপতি মো. সফিকুল ইসলাম, সাবেক সহকারী সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান তালুকদার, সাংবাদিক আলমগীর হোসেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল বলেন, সমাজের অনেক সুবিধাবঞ্চিত শিশু ঈদের সময় নতুন পোশাক কিনতে পারে না। তাদের মুখে হাসি ফোটাতে এবং ঈদকে আনন্দময় করতে গত ১৫ বছর ধরে টিফিনের টাকা সঞ্চয় করে এই কর্মসূচি চালিয়ে আসছে সংগঠনটি।

তিনি আশা প্রকাশ করে বলেন, এই ছোট উদ্যোগ সমাজের অন্যদেরও মানবিক কাজে এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর