1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

দাউদকান্দিতে জীবনের ঝুঁকি নিয়ে হাজারো মানুষের পারাপার, ভোগান্তিতে এলাকাবাসী

দাউদকান্দি প্রতিনিধি (কুমিল্লা)
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১৭৭ বার পঠিত

কুমিল্লার দাউদকান্দি সদর উত্তর ইউনিয়নের গোলাপের চর গ্রামের একমাত্র ব্রীজ দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। প্রায় ৩০ বছর আগে স্থানীয় সরকারের আওতায় নির্মিত এই ৩০ ফুট দৈর্ঘ্য ও ১০ ফুট প্রস্থের ব্রীজটি বর্তমানে মেরামতের অভাবে ভয়াবহ আকার ধারণ করেছে।
‎
‎প্রতিদিন আনুমানিক ১০-১২ হাজার মানুষ ব্রীজটি ব্যবহার করছে, যাদের বেশির ভাগই অটো, রিক্সা ও অন্যান্য মোটরচালিত যানবাহন। স্থানীয়রা জানান, ব্রীজের পিলারের মাটি সরার কারণে এবং নিচের পিলার ডেবে যাওয়ায় ব্রীজটি নড়বড় হয়ে পড়েছে। নিরাপত্তার জন্য তারা বাঁশ দিয়ে খুঁটি বসিয়েছেন, তবে এটি কেবল অস্থায়ী ব্যবস্থা।
‎
‎দাউদকান্দি সদর উত্তর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজমুল হক সরকার জানান, ব্রিজটি ইউনিয়নের অন্যতম গুরুত্বপূর্ণ অবকাঠামো। ইতিমধ্যে ইউনিয়ন পরিষদ থেকে উপজেলা প্রকৌশলী বিভাগে নতুন ব্রীজ নির্মাণ ও সংস্কারের প্রস্তাব পাঠানো হয়েছে।
‎
‎স্থানীয় ইউপি সদস্য লিটন সরকার এবং সাধারণ মানুষ সতর্ক করে বলছেন, যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।
‎
‎অটোচালক রবিউল হোসেন জানান, ব্রীজের পাশে অটো আসলে যাত্রীদের হেটেই যেতে হয়।
‎
‎বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আহমেদও বলেন, ভাঙা ব্রীজের কারণে মানুষ কষ্ট পাচ্ছে, পণ্য পরিবহন এবং রোগী নেওয়াতেও সমস্যা হচ্ছে।
‎
‎তবে দাউদকান্দি উপজেলা প্রকৌশলী জাহিদুল হাসান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন আক্তার বিষয়টি জানার পর দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর