জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আজ মঙ্গলবার দাউদকান্দি উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দাউদকান্দি পৌর সদরে একটি বিজয় মিছিল বের করা হয়। এ বিজয় মিছিলে হাজার হাজার বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতা কর্মী সমর্থকরা যোগদান করেন। বিজয় মিছিলে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা বিএনপি’ সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম সরকার পৌর বিএনপি’র আহ্বায়ক নুর মোহাম্মদ সেলিম সরকার, সদস্য সচিব কাউসার আলম সরকার, যুগ্ম আহবায়ক পিটার চৌধুরী, যুগ্ম আহবায়ক মুজিবুর রহমান প্রধান, বিলাল হোসেন সুমন সরকার, কুমিল্লা উত্তর জেলা যুবদলের সভাপতি ভিপি শাহাবুদ্দিন, দাউদকান্দি পৌর যুবদলের আহবায়ক শরিফ চৌধুরীসহ দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।