1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

তিতাসে মজিদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক গ্রেপ্তার/ টাইমস নিউজ

নিজেস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৫ মে, ২০২৫
  • ১৩১ বার পঠিত

কুমিল্লার তিতাসের একাধীক মামলার পলাতক আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত পলাতক আসামীর নাম মোঃ ফারুক মিয়া (৫৩)। তিনি তিতাস উপজেলাধীন মজিদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও শাহাপুর গ্রামের আনু মিয়া (সাবেক চেয়ারম্যান)’ র ছেলে। জানা যায়- জুলাই- আগষ্টের বৈষম্যবিরোধী এক মামলায় ২৮নং এজাহারনামীয় আসামী এবং ৩টি মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামী ছিলেন তিনি। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (৪ মে) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে অভিযান চালিয়ে ফারুক- কে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আইনে একটি গুরুত্বপূর্ণ মামলা ছাড়াও তিনটি সিআর মামলার গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তার বিরুদ্ধে সর্বমোট ৯টি মামলার অভিযোগ রয়েছে, যা তাকে দীর্ঘদিন ধরে পলাতক আসামী হিসেবে চিহ্নিত করে রেখেছিল। এ বিষয়ে তিতাস থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদ উল্লাহ‎ বলেন, আইনের চোখ ফাঁকি দিয়ে কেউ বেশি দিন পালিয়ে থাকতে পারে না। আমরা ধারাবাহিকভাবে অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছি। তারই ধারাবাহিকতায় তাকে আটক করা হলো।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর