1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তিমূলক মন্তব্যের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ

এমরান মাহমুদ (আত্রাই প্রতিনিধি)
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ১১৩ বার পঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর বিরুদ্ধে কটুক্তি মূলক মন্তব্য ও কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিষ্ফোরণের প্রতিবাদে নওগাঁর আত্রাইয়ে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ জুলাই) বিকাল সাড়ে ৫টায় থানা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি উপজেলার বিভিন্ন সড়কের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে পাঁচুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি লিয়াকত আলী বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন থানা বিএনপির সাধারণ সম্পাদক মো.তছলিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক, কামরুল হাসান সাগর, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম, যুগ্ম আহ্বায়ক পারভেজ ইকবাল, আশরাফুল ইসলাম লিটন, কৃষি দলের সভাপতি আসাদুজ্জামান বুলেট, সম্পাদক কে এম আইয়ুব আলী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, সদস্য সচিব মনোয়ার হোসেন লোটাস, ছাত্রদলের আহ্বায়ক সাকিল হোসেন, সদস্য সচিব আদর হোসেন, আহসানগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাহাদৎ হোসেন রকেট, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাহরিয়ার সরদার সৌরভ, পলাশ, সোহেল হোসেন, আলম, সানোয়ার হোসেন। এ সময় বক্তরা বলেন, ক্ষমতা হারানোর পর আওয়ামীলীগ আবারো ষড়যন্ত্র করছে। তারা সাম্প্রদায়িক উষ্কানি দিচ্ছে ও বিভিন্ন স্থানে হামলা করছে। বিএনপি রাজপথে থেকে সকল ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দিবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর