1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

ঢাকা দক্ষিণ সিটিতে মেয়র প্রার্থী হলেন এনসিপির আসিফ মাহমুদ সজীব ভূইয়া

টাইমস প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৯৪ বার পঠিত

ঢাকা, সিলেট, রাজশাহী ও কুমিল্লাসহ পাঁচটি সিটি করপোরেশনে নিজেদের মেয়র প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ঢাকা দক্ষিণ সিটিতে এনসিপির হয়ে মেয়র পদে লড়বেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া।

রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও স্বচ্ছ হওয়া নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।

সংবাদ সম্মেলনে এনসিপির অন্যান্য সিটি করপোরেশন প্রার্থীরা হলেন- ঢাকা উত্তরে: দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, রাজশাহীতে: মহানগরের আহ্বায়ক মোবাশ্বের আলী, সিলেটে: মহানগর আহ্বায়ক আব্দুর রহমান আফজাল ও কুমিল্লায়: যুবশক্তির আহ্বায়ক তরিকুল ইসলাম।

এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, আগামী ছয় মাসের মধ্যে সব পর্যায়ের স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করতে হবে। তিনি আরও বলেন, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে প্রশাসক নিয়োগ করা যাবে না এবং প্রশাসকের পদে বসে কেউ স্থানীয় নির্বাচনে প্রার্থী হতে পারবে না।

আখতার হোসেন দাবি করেন, নির্বাচন হতে হবে জনগণের অংশগ্রহণমূলক এবং দলীয় মার্কায় নয়। এছাড়া নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে, যাতে সব প্রার্থী সমানভাবে অংশ নিতে পারে।

নাহিদ ইসলাম সংবাদ সম্মেলনে জানান, বাকি সিটি করপোরেশন এবং অন্যান্য স্থানীয় সরকার নির্বাচনের প্রার্থীদের নামও দ্রুত সময়ের মধ্যে ঘোষণা করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর